নিউজ এডিটর
১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনার চরাঞ্চলে শসা আবাদে কৃষকের সফলতা

মীর শাহাদাৎ, পাবনা:পাবনা জেলার যমুনা নদীর চরের বুকে  শসা আবাদের মাধ্যমে সফলতা অর্জন করেছে কয়েকজন কৃষক। শসা বিক্রয়লব্ধ অর্থ যেমন তাদের পরিবারে এনেছে খুঁশির আমেজ  তেমনি শসার প্রকল্পে কাজ করে স্থানীয় প্রায় ১৫-২০ জন শ্রমিক  (নারী-পুরুষ) জীবিকা নির্বাহ করছে। ভবিষ্যতে সরকারি প্রণোদনা ও সহায়তা পেলে দুর্গম এই যমুনার চরে বানিজ্যিক ভাবে শসা চাষ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা সম্ভব বলে মনে করছেন স্থানীয়’রা।জানা যায়, উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের যমুনা নদী বেষ্টিত নয়নপুর মৌজার দুর্গম চরে ১৬ বিঘা জমিতে পাঁচজন কৃষক যৌথভাবে  হাইব্রিড শসা আবাদ করে ব্যাপক সাফল্য অর্জন করেছে। শসা ফলনের পর থেকে ২৫-৩০ দিনে প্রায় ৩হাজার মণ শসা বিক্রয় করেছে তারা। যমুনার চরে উৎপাদিত শসা একদিকে যেমন অত্র এলাকার মানুষের চাহিদা পুরণ করছে।অন্যদিকে  প্রতিদিন  দূর-দুরান্ত থেকে লোকজন  চরাঞ্চলে যাচ্ছেন শসার খেত দেখতে।যৌথভাবে শসা চাষ প্রকল্পের মূল পরিচালক কৃষক জুলমত সরদার বলেন, আমি, হাজী আবু সামা ফকির, আব্দুল মালেক ফকির, হেকমত ফকির চারজন স্থানীয় কৃষক রইজুল মোল্লাকে নিয়ে ১৬ বিঘা জমি লিজ নিয়ে শসার আবাদ শুরু করি। আশ্বিন মাসে জমি প্রস্তুত করে মাসের শেষের দিকে শসা বীজ বপন করি। বপনের ৩৭ দিন পরেই গাছ থেকে শসা তুলতে শুরু করি। প্রতিদিন গড়ে ১০০ মণ শসা গাছ থেকে তুলে স্থানীয় হাট-বাজারসহ সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ি মোহনপুর ও চরপাড়া নামক স্থানে পাইকারি দরে আড়তে বিক্রি করি।যৌথভাবে শসা চাষকারী আরেকজন কৃষক জানান, এখন পর্যন্ত ২৫’শ থেকে ৩ হাজার মণ শসা বিক্রয় করা হয়েছে।প্রতিমণ শসা পাইকারি ৭০০-৮০০ টাকা দরে বিক্রয় করেছি।আমরা আশা করছি সকল খরচ বাদ দিয়ে ১৮-২০ লক্ষ টাকা লাভ থাকবে।শসা প্রকল্পে কাজ করা নারী শ্রমিক ছানোয়ারা,রুবিয়া ও মজিদা বলেন,জুলমত সরদার ভাই’দের শসার খেতে আমরা প্রায় ২০ জন কাজ করি। শসার খেত পরিচর্যা, শসা তোলা ও দেখা-শুনা বাবদ প্রতিদিন আমরা ৩০০ টাকা করে পারিশ্রমিক পাই।নাকালিয়া বাজারের একজন কাঁচামাল ব্যবসায়ী বলেন,আমরা বেড়া আড়ৎ থেকে কাঁচামাল কিনে এনে বিক্রি করি। আমাদের নাকালিয়ায় শসা উৎপাদন হওয়ায় কম দামে কিনতে পারছি।এতে একদিকে যেমন সাধারণ মানুষ কম দামে মেডিসিনমুক্ত শসা কিনতে পারছে অন্য ক্রয়মুল্য কম হওয়ায় আমাদের লাভ বেশি হচ্ছে।এ বিষয়ে বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবির বলেন,আমাদের চরাঞ্চলে শসার ব্যাপক ফলন হওয়ায় আমরা উৎফুল্ল। আগামীতে বানিজ্যিক ভাবে শসা চাষ করতে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।এছাড়াও উৎপাদিত শসার ন্যায্যমুল্য নিশ্চিতকল্পে বিভিন্ন বাজার ও শপিংমলের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

২

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৩

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৪

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৫

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৭

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৮

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৯

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১০

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST