বগুড়ায় দুই টাকা কেজি ফুলকপির - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ ডিসেম্বর ২০২৫, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় দুই টাকা কেজি ফুলকপির

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া জেলার সর্ববৃহৎ কাঁচা শাক-সবজির মহাস্থান হাট শীতকালীন সবজিতে ভরে উঠেছে। পুরো হাটজুড়ে সবুজ শাক সবজিতে ঠাসা। প্রতিদিনের মতো শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকার কৃষকরা ভালো দামের আশায় তাদের উৎপাদিত সবজি বিভিন্ন যানবাহনে এ হাটে আনেন। ক্রেতা বিক্রেতাদের ভিড়ও ছিল অনেক বেশি। কিন্তু হাটে কাঙ্ক্ষিত দাম না থাকায় শীতকালীন সবজির এ ভরা মৌসুমে কৃষকরা লোকসান গুনছেন। চাহিদার তুলনায় প্রচুর আমদানি, ক্রেতা সংকট ও মজুতের সুবিধা না থাকায় বাধ্য হয়ে টাটকা শাকসবজি কম দামে বিক্রি করছেন। এতে উৎপাদন খরচ না ওঠায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মহাস্থান হাট ঘুরে দেখা গেছে, ফুল কপি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা মণ (৪০ কেজি। এতে কেজি পড়ছে দুই টাকা করে), যা গত দুই সপ্তাহ আগে ছিল ১০০০ থেকে ১২০০ টাকা। মুলা ৪০০-৬০০ টাকা মণ, যা গত সপ্তাহে ৮০০ থেকে ১০০০ টাকা মণ দরে বিক্রি হয়েছে।

পাতা কপি প্রতি পিস ৭ থেকে ১৫ টাকা। সিম প্রতি কেজি ১৬, করলা ৪০, পেঁয়াজ ৬০, পাতা পেঁয়াজ ৩০, মিষ্টি লাউ ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া হাটে নতুন আলুর আমদানি বাড়ায় দাম কমেছে। নতুন আলু জাতভেদে ৫০০ টাকা থেকে ১২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ১৬০০ থেকে ২০০০ টাকা। পাকা টমেটো ৭০, কাঁচা টমেটো ২০, কাঁচা মরিচ ৩০ টাকা কেজি। ধনিয়া পাতা ২০ টাকা কমে ১০ টাকা আঁটি। পেঁয়াজের ফুলকা কেজি প্রতি ৫০ টাকা কমে ১০ টাকা কেজি বিক্রি করতে দেখা যায়।

তবে রঙিলা জাতের বেগুনের দামে গত সপ্তাহের চেয়ে মণ প্রতি ২০০ টাকা বেড়ে ৭০০ থেকে ৯০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

বগুড়া সদরের লাহিড়িপাড়ার সিরাজুল ইসলাম, চন্ডিহারার লুৎফর রহমান, তেলিহারার মিজানুর রহমান প্রমুখ কৃষক বলেন, ফুলকপি দুই সপ্তাহ আগে ১২০০ টাকা মণ দরে বিক্রি করেছেন। গত সপ্তাহে ছিল, ২৫০-৩০০ টাকা মণ। শুক্রবার ও শনিবার ওই ফুল কপি বিক্রি করেছেন, প্রতি মণ ৮০ থেকে ৯০ টাকায়।

কৃষকরা দাবি করেন, এ দরে বিক্রি করায় তাদের উৎপাদন, পরিবহন ও মজুরি খরচ উঠবে না।

মহাস্থান হাটের আড়তদার বিশাল ভান্ডারের মালিক তাহেরুল ইসলাম বলেন, এখানে ছোটবড় সবমিলিয়ে কমপক্ষে ৪০টি আড়ত আছে। এখন প্রতিদিন ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন মোকামে অন্তত ৪০ ট্রাক শাকসবজি যাচ্ছে। কিন্তু বাজারে আমদানি বেশি ও বাইরে থেকে বেপারি না আসায় প্রতিদিন সবজির দাম কমছে।

তিনি আরও বলেন, তারা কৃষকের কষ্টের কথা চিন্তা করে ঝুঁকি নিয়ে কাঁচামাল কিনছেন। এতে কৃষকরা ও ব্যবসায়ী উভয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এদিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১৭টি হিমাগারে এখনও বিপুল পরিমাণ আলু পড়ে রয়েছে। গত ১৫ নভেম্বর আলু উত্তোলনের শেষ দিন থাকলেও দাম না থাকায় কৃষকরা তাদের আলু সংগ্রহ করেননি।

বগিলাগাড়ী নিউ কাফেলা কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক মিলটন জানান, নির্ধারিত ১৫ নভেম্বর আলু উত্তোলনের শেষ দিন ধার্য থাকলেও কৃষকদের সুবিধার্থে ২০ ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। আলু উত্তোলনের জন্য মাইকিং করা হলেও কাজ হয়নি। এখানে তার স্টোরে প্রায় ৯ হাজার বস্তা আলু পড়ে আছে। উৎপাদন বেশি, চাহিদা কম ও বাজার দর কম হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। একই অবস্থা অন্য হিমাগারেও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১০

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১১

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১২

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৩

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৪

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৫

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৬

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

১৭

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

১৮

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

১৯

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

২০

Design & Developed by BD IT HOST