বাঙালির আলোকবর্তিকা লালনের তিরোধান দিবসে শ্রদ্ধাঞ্জলি - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২১ অক্টোবর ২০২৩, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঙালির আলোকবর্তিকা লালনের তিরোধান দিবসে শ্রদ্ধাঞ্জলি

 নিউজ ডেক্সঃ আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহ ১৮৯০ সালের ১৭ অক্টোবর বাংলা ১ কার্তিক ১১৬ বছর বয়সে দেহত্যাগ করেন। তার অমর বাণী”মানুষ ভজলে সোনার মানুষ হবি”বিশ্ব মানব মুক্তির এটি একটি অমর বাণী। সংগীত দর্শন মুক্তির দিকনির্দেশক বললেও বাড়িয়ে বলা হবে না। নজরুলের “গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান”সমার্থক। কুষ্টিয়া জেলার ছেউড়িয়া গ্রামে এ দার্শনিক দেহত্যাগ করেন। এখন সেখানে চলছে ১১৩ তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী লালন উৎসবে হাজার হাজার লালন ভক্তের মহামিলন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও ভক্তরা এসেছেন নিজ উদ্যোগে।অন্তরের টানে বহুবার ছুটে গিয়েছি মানব মুক্তির মহামিলন কেন্দ্রে। আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ। লৌকিক বাংলার কিংবদন্তি সাধক লালন সাঁইয়ের দর্শন প্রচারের একমাত্র মাধ্যম ছিল তার সৃষ্ট সুর এবং সংগীত। মানুষের মুক্তি মানুষের জয় মানুষের ভক্তি সব কথাই তিনি সংগীতের মাধ্যমে গ্রাম-গ্রামান্তরে প্রচার করে বেরিয়েছেন। সাঁইজির এ বাণী এ মুক্তির দর্শন ছেউড়িয়া থেকে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ভারত,সাগর মহাসাগর পাড়ি দিয়ে পৌঁছে গেছে আমেরিকা ইউরোপ আফ্রিকা। কালা সাদা ধনী-দরিদ্র হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের কথা তিনি সংগীতের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন বিশ্বময়। ভাবতে অবাক লাগে তার গান তার পোশাক তার একতারা মানব মুক্তির দর্শন ব্যাপক মানুষকে প্রভাবিত করছে। ধর্মীয় শৃংখলে আবদ্ধ হয়ে নয় অথবা আধুনিক যুগের ভোগবাদী জীবন মানুষের শেষ কথা নয়। এক্ষেত্রে তার অমর বাণী “সব লোকে কয় লালন কি জাত এ সংসারে লালন বলে জাতির কিরূপ দেখলাম না এ নজরে”। কার্তিকের সন্ধ্যায় গ্রাম বাংলায় হেঁটে গেলে দেখা যায় শোনা যায় দূর থেকে ভেসে আসছে পাড়া মহল্লায় লালনের সংগীত একতারার শব্দ। এ শব্দে মন প্রাণ জুড়িয়ে যায়। অর্থ দিয়ে ঘটা করে মঞ্চ বানিয়ে বিলাসিতার মধ্য দিয়ে নয় স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে এ বাণী ছড়িয়ে যাচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে। সাইজির ভক্তরা হৃদয়ে ধারণ করে এ বানী ছড়িয়ে দিচ্ছে সবখানে। পৃথিবীর অনেক দর্শন রাজনৈতিক তত্ত্ব ও থিউরি বিভিন্ন রাষ্ট্র সরকারের ও সংগঠনের মাধ্যমে প্রচার করার পরেও মানব মুক্তির চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারেনি বরং অনেক জায়গায় সেটি ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে। কিন্তু আজও লালনের বাণী লালনের দর্শন লালনের সংগীত বিশ্বময় ছড়িয়ে যাচ্ছে সকল প্রকার ধর্মীয় সহিংসতা এবং কর্পরেট ভোগবাদীতাকে উপড়ে ফেলে “মানুষ ভোঁজলে সোনার মানুষ হবি” এই দর্শনে জেগে উঠছে পৃথিবী,সমাজ মানুষ এবং মানুষের মনজগৎ। জাগছে মানুষ, জাগবে মানুষ,আঁধার ভেদিয়া। মানুষের জয় হোক।সাঁইজী অমর রাহে। লেখক পরিচিতিঃ এ্যাড দীপক কুমার ঘোষ রাজনীতিবিদ ও কলামিস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১১

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১২

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৪

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৫

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৬

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৭

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৮

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৯

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

২০

Design & Developed by BD IT HOST