বিপিএলে পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট রাজশাহীর ক্রিকেটারদের - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ জানুয়ারী ২০২৫, ৯:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএলে পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট রাজশাহীর ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্কঃ

ঢাকা ও সিলেটের পর এবার চট্টগ্রাম পর্বের খেলা মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)। তারই ধারাবাহিকতায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। তবে হঠাৎ করেই সেই অনুশীলন বাতিল হয়ে গেছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে অনুশীলন করার কথা থাকলেও পৌনে এগারোটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের অনুশীলণ বাতিল করা হয়েছে।

বিপিএলের এবারের আসরের ম্যাচ মাঠে গড়ানোর আগে থেকেই আলোচনায় রয়েছে পারিশ্রমিক ইস্যু। এ বিষয়ে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, পারিশ্রমিক সংকট দ্রুতই সমাধান হয়ে যাবে। বিসিবি বিষয়টি দেখভাল করছে বলেও জানান তিনি।দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা এর আগে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে তারা আশাবাদী যে খুব শিগগিরই তাদের পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে।

ফ্রাঞ্জাইজিটির দলে থাকা এক ক্রিকেটার জানান, বিপিএলে মাঝপথে চলে এলেও এখনো কোনো টাকা পরিশোধ করা হয়নি। যে কারণে অনুশীলন বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তারা। স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি দলটির বিদেশি ক্রিকেটারদেরও কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি বলেও জানা যায়।

টিম ম্যানেজম্যান্টের বরাত দিয়ে জানানো হয়েছে, কিছু পারিশ্রমিক প্রদান করা হয়েছিল এবং স্থানীয় খেলোয়াড়দের পারিশ্রমিকের সময় ২ দিন পেছানো হয়েছে। সবগুলো চেক বাউন্স করা সম্ভব হয়নি। ফ্রাঞ্জাইজিটির মালিক দেশের বাইরে থাকায় এ সমস্যা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

১০

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

১১

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

১২

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

১৩

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১৪

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১৫

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১৬

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১৭

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৮

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৯

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST