ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে জামায়াত: নুরুজ্জামান লিটন - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে জামায়াত: নুরুজ্জামান লিটন

রাজু আহমেদ, রাজশাহী: মহান আল্লাহ আমাদের রিজিকের ৯০ শতাংশ ব্যবসার মাধ্যমে দিয়ে থাকেন। আমরা সততার মাধ্যমে ব্যবসা করে নিজেদের দারিদ্র্যতা ঘুচিয়ে স্বাবলম্বী হতে পারি। বিগত সময়ে ব্যবসায়ীদের চাঁদা দিতে হতো। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হতো। চাঁদা না পেয়ে পুকুরে বিষ প্রয়োগের ঘটনাও ঘটেছিল। শত্রুতাবশতঃ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীর কাছ থেকে মোটা অংকের টাকা অর্থ জরিমানা করা হয়েছিল। আমরা এই সংগঠনের মাধ্যমে শক্তিশালী ব্যবসায়ীক সমাজ গঠন করতে চাই। পাশাপাশি চাঁদাবাজি মুক্ত ব্যবসা পরিচালনার পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ। 

রাজশাহীর দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন।

এছাড়াও আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ উদাত্ত আহবান জানান নুরুজ্জামান লিটন।

রোববার(১৬ ফেব্রুয়ারি) বিকেলে দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে ব্যবসায়ীদের নিয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আইবিডব্লিউএফ দুর্গাপুর শাখার সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী- ৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও আইবিডব্লিউএফ’র রাজশাহী জেলার সভাপতি নুরুজ্জামান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ’র রাজশাহী জেলার সেক্রেটারি অধ্যক্ষ ড. আব্দুর রহিম, দুর্গাপুর শাখার প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম, উপদেষ্টা শামীম উদ্দিন, বিদায়ী সাধারণ সম্পাদক ফজলুল বারী সোহরাব, উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য নুরে আলম প্রমুখ।

কাউন্সিলে দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের উপস্থিতে উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উপজেলা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও পৌর শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক রিপন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী গোলাম রাব্বানী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

১০

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

১১

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

১২

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

১৩

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

১৪

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১৫

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১৬

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১৭

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১৮

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৯

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

২০

Design & Developed by BD IT HOST