admin
৯ মার্চ ২০২৩, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে পালিত হলো “ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস ২০২৩

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদার সাথে ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হলো “ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস। ৭ই মার্চ সকালে দূতাবাস প্রাঙ্গনে রাষ্ট্রদূত মিজ সাদিয়া ফয়জুননেসা কর্তৃক জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদযাপন শুরু হয়। খবর বাপসনিঊজ।   দূতাবাস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রারম্ভেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবি সকলের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাষ্ট্রদূত এবং সামরিক এটাশে কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয় এবং ঐতিহাসিক ৭ই মার্চ এর বঙ্গবন্ধুর ভাষণের উপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।   আলোচনা পর্বে রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা এবং দূতাবাসের সামরিক এটাশে কমোডোর সৈয়দ মিসবাহউদ্দিন আহমদ (সি) অংশ নেন। রাষ্ট্রদূত ফয়জুননেসা বক্তব্যের শুরুতেই আমাদের একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দেয়ার জন্য জাতির পিতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেই সাথে স্মরণ করেন ১৫ আগস্ট ১৯৭৫ এর কালরাতের নির্মম হত্যাকান্ডে শহীদ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের জন্য যে সকল দেশ সমর্থন দিয়েছিল রাষ্ট্রদূত তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দক্ষিণ আমেরিকার মধ্যে ব্রাজিল সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দান করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।রাষ্ট্রদূত ল্যাটিন আমেরিকার কিংবদন্তী নেতা ফিডেল কাস্ত্রোর সাথে বঙ্গবন্ধুর বন্ধুত্ব ও ফিডেল কাস্ত্রো কর্তৃক বঙ্গবন্ধুর হিমালয়সম তুলনা স্মরণ করে বলেন বিশ্বে যে কয়েকটি ঘটনা পৃথিবীতে গণতন্ত্রকামী মানুষের মুক্তির পথ সুগম করেছিল, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তাঁর অন্যতম। ঐতিহাসিক এই ভাষণকে ইউনেস্কো World´s Documentary Heritage -এর Memory of the world International Register -এ অন্তর্ভুক্ত করেছে। রাষ্ট্রদূত বাংলাদেশের ক্রমঅগ্রসরমান আর্থ-সামাজিক উন্নয়নের বিস্তারিত বর্ণনা করে বলেন যে সারা বিশ্বে আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। তিনি উল্লেখ করেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। রাষ্ট্রদূত বলেন এ সবই আজ সম্ভব হয়েছে বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়ে যাবার জন্য। তিনি বর্তমান প্রজন্মকে দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর আদর্শ ও জয় বাংলার স্লোগানে অনুপ্রাণিত হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।   পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবি এবং সর্বোপরি বাংলাদেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১০

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১১

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১২

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৩

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৪

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৫

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৬

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

১৭

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

১৮

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

১৯

শুনানিতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST