নিউজ এডিটর
২ অগাস্ট ২০২৫, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মডেল শান্তাকে কলকাতার ফ্ল্যাট থেকে আটক,গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ

বিনোদন ডেস্কঃ গ্রেফতার হয়েছেন মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ খেতাব জয়ী মডেল ও অভিনেত্রী শান্তা পাল। একসঙ্গে দু’দেশের পরিচয়পত্র রাখার অভিযোগে তাকে গ্রেফতার করে কলকাতার পার্ক স্ট্রিট থানার পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ জুলাই ভারতের বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে শান্তাকে গ্রেফতার করে পুলিশ। বাংলাদেশি হয়েও কীভাবে ভারতীয় পরিচয়পত্র তিনি পেলেন তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ভারতীয় ভোটার ও আধার কার্ড ২৮ বছর বয়সী শান্তা পেলেন কীভাবে, তা খতিয়ে দেখছেন৩ পুলিশের কর্মকর্তারা। একই সঙ্গে তার বন্ধু বাংলাদেশি নাগরিক সুমন চন্দ্রশীলের বিষয়েও তদন্ত করা হচ্ছে; যার নাম জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে। অর্থের বিনিময়ে অন্য কোনো৪ দেশে শান্তা তথ্য সরবরাহ করেছিলেন কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। কারণ বিলাসী জীবনযাপন করা শান্তাকে ভারত-চীন সীমান্তের নাথু লা৪ পাস, দীঘা ও গ্যাংটকে গিয়ে ভিডিও ধারণ করতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, বরিশালের মেয়ে শান্তা কলকাতার যাদবপুরের বিজয়গড়ে এক ভাড়া বাসায় থাকতেন। তার সম্পর্কে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, একজন সফল বাংলাদেশি মডেল ও অভিনেত্রী ভুয়া নথি ব্যবহার করে কেন ভারতে অবস্থান করছিলেন, তা স্পষ্ট নয়। শান্তার কাছ থেকে দুটি আধার কার্ড পাওয়া গেছে। তার মধ্যে একটি ২০২০ সালে বর্ধমানের একটি ঠিকানায় তার নামে নিবন্ধিত। অন্যটি কলকাতার ঠিকানা দেয়া আছে। এসব নথি কীভাবে সংগ্রহ করেছেন, সে বিষয়ে সন্তোষজনক জবাব দিতে পারেননি এই মডেল। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শান্তার বন্ধু সুমন চন্দ্রশীলকে খুঁজে বের করার চেষ্টা চলছে। বাংলাদেশি নাগরিকদের সহজেই ভারতীয় পরিচয়পত্র পাওয়া উদ্বেগের বিষয়। পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, যাদবপুরের বিজয়গড়ে শান্তার বাড়ি তল্লাশির সময় কর্মকর্তারা তার বন্ধু সুমনের আধার কার্ড এবং দক্ষিণ কলকাতার উপকণ্ঠে বেহালার আনন্দগড় এলাকার একটি ঠিকানা পান। সুমন বেহালার এক নারীকে বিয়ে করেন এবং ওই ঠিকানা থেকে আধার কার্ডটি সংগ্রহ করা হয়েছিল। বিজয়গড়ে শান্তার বাসা থেকে বেশ কিছু ব্যাংক-সংক্রান্ত নথিও উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে এই মডেল জানান, কলকাতায় একটি হোটেল খোলার পরিকল্পনা করছিলেন তিনি। সে জন্য ব্যাংক ঋণ নেয়ার কথাও ভাবছিলেন। বাংলাদেশে কয়েকটি মডেলিং প্রতিযোগিতায় শান্তা অংশ নেন বলে জানা গেছে। তার ভাষ্য, ভারতে একটি তেলুগু ছবিতে কাজ করছেন তিনি। টালিউডের এক তারকার সঙ্গে আরেকটি ছবি করারও কথাবার্তা চলছে। মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ খেতাব ছাড়াও একাধিক বিউটি কনটেস্টে অংশ নেন শান্তা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হন। নাটকে দুই বছর কাজ করেছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১০

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১১

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১২

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৩

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৪

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৬

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৭

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৮

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৯

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

২০

Design & Developed by BD IT HOST