নিউজ এডিটর
২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জের দুই তেল ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২২ এপ্রিল) দুপুরে জেলার বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা। অভিযান সূত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ পৌরসভার হিজুলি বাজার ও সদর উপজেলার রাজিবপুর বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে হিজুলি বাজারের ‘রিশাদ এন্টারপ্রাইজ’-এ তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। প্রতিষ্ঠানের মালিক মো. আরিফুর রহমান (আরিফ) দীর্ঘদিন ধরে জ্বালানি তেল মজুদ করে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে দোকানের পাশের একটি ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দি প্লাস্টিকের ড্রামে রাখা প্রায় ১৪০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে সদর উপজেলার রাজিবপুর বাজারে ‘মিলন এন্টারপ্রাইজ’-এ অভিযান চালিয়ে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির প্রমাণ পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মিলনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১০

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১১

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১২

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৩

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৪

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৫

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৬

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৭

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৮

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৯

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

২০

Design & Developed by BD IT HOST