মানিকগঞ্জে বন্ধুরা নেশার টাকা জোগাতে অটোরিকশা চালক বন্ধুকে খুন আটক ৩ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ মার্চ ২০২৬, ৪:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে বন্ধুরা নেশার টাকা জোগাতে অটোরিকশা চালক বন্ধুকে খুন আটক ৩

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জে নেশার টাকা জোগাতে বন্ধুকে গলাকেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় বন্ধুরা। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।

শনিবার (২৮ মার্চ) দুপুরে বিপিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পিবিআইয়ের পুলিশ সুপার জয়ীতা শিল্পী।

নিহত ব্যক্তির নাম রফিক মিয়া (২৮)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার রাথুরিয়া গ্রামের বাসিন্দা সে পেশায় একজন অটোচালক ছিলেন। গত ২৪ মার্চ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি অটেচালক রফিক পরেরদিন নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পিবিআইয়ের সংবাদ সম্মেলন থেকে জানা যায়, গত ২৫ মার্চ বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পাঁছবাড়ইল গ্রাম দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদী থেকে এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিটের সদস্যরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে এবং ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঢাকার ধামরাই থেকে রিপন নামের এক জনকে গ্রেফতার করে পিবিআই। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, নিহত রফিক আমাদের বন্ধু আমাদের নেশার টাকার জোগাড় করার জন্য আমরা রফিকের অটোরিকশাটি ছিনতাইয়ের পরিকল্পনা করি সেই পরিকল্পনা অনুযায়ী রফিককে নদীর পাড়ে নিয়ে যাই, সেখানে রফিকের গলাকেটে তাকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে আসি।

পিবিআই গ্রেফতার আসামিদের কাছ থেকে ছিনতাই করা অটোরিকশাসহ হত্যায় ব্যবহৃত দা ও হাতুড়ি জব্দ করেছে।

এসময় পিবিআই পুলিশ সুপার জয়ীতা শিল্পী সাংবাদিকদের বলেন, এ ঘটনায় নিহতের ভাই আরিফ মিয়া বাদী হয়ে ঘিওর থানায় একটি হত্যা মামলা করেছেন মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে বন্ধুরা নেশার টাকা জোগাতে অটোরিকশা চালক বন্ধুকে খুন আটক ৩

জনপ্রিয়তায় শীর্ষে ৩ নং মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নুরে আলম তালুকদার রুনু

সাফ ফুটবলে ভারতের সাথে ড্র করে সেমিফাইনালে বাংলাদেশ

ময়মনসিংহ জেলার বিভিন্ন পাম্পে তেল নেই,খোলা বাজারে বিক্রি হচ্ছে ২০০/৩০০ টাকা লিটার 

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির অভিযোগে এক জন আটক

ভারত থেকে পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল

বালিয়াডাঙ্গীতে এসি ল্যান্ডের সামনেই ১৪০ টাকা দরে অকটেন বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে কুচকাওয়াজ অনুষ্ঠিত

চট্টলা এক্সপ্রেসে আগুন, পুড়ল পাওয়ার কার ও কোচ

১০

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএমএসএস ও হরিরামপুর প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

১১

মহান স্বাধীনতা দিবস আজ

১২

ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস

১৩

ভোলা দৌলতখানে ৫ বছরের ব্যবহৃত পথ বন্ধ: অবরুদ্ধ পরিবার, নেপথ্যে স্থানীয় প্রভাব

১৪

২৫ মার্চ গণহত্যা দিবসে ময়মনসিংহে দূর্লভ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

১৫

মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ২ জনের মৃত্যু

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা

১৭

ছাত্রদলনেতা খোরশেদ হ’ত্যাকান্ডে জড়িত তারেক আটক

১৮

বিশ্ববাজারে সোনার বাজারে বড় ধরণের দাম পতন

১৯

কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

২০

Design & Developed by BD IT HOST