নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুরে ১৩ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল বারেক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুল বারেক উপজেলার বিনোদপুর এলাকার বাসিন্দা। তিনি ওই স্কুলছাত্রীর প্রতিবেশী। ভুক্তভোগী সুমাইয়া আক্তার (১৩) বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট রাতে আব্দুল বারেকের পরিবারের অনুরোধে সুমাইয়া তাদের বাড়ির একটি কক্ষে বারেকের ছেলের স্ত্রী খাদিজার সঙ্গে ঘুমাতে যায়। রাত আনুমানিক ১টার দিকে খাদিজা টয়লেটে গেলে কক্ষে একা হয়ে পড়ে সুমাইয়া। এ সময় আব্দুল বারেক ওই কক্ষে প্রবেশ করে তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় সুমাইয়া চিৎকার করে এবং কৌশলে নিজেকে রক্ষা করে সেখান থেকে বের হয়ে বাড়িতে ফিরে যায়। পরে বিষয়টি তার মাকে জানালে পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় অভিযোগ করা হয়।
পরে এ ঘটনায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল বারেককে গ্রেপ্তার করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটির তদন্তের দায়িত্ব উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামকে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST