
মেলান্দহ প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা, যুবনেতা এবং বর্তমান মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস নুরে আলম তালুকদার কে ঘিরে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয় তৃণমূল বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং ইউনিয়নের অনেক সাধারণ ভোটার তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
স্থানীয়দের মতে, দীর্ঘ রাজনৈতিক জীবনে রুনু তালুকদার ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিএনপির বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তিনি তৃনমুল থেকে রাজনীতি করে আসছেন তারই ধারাবাহিকতায় মেলান্দহ সরকারি কলেজ ছাএ সংসদের জিএস ছিলেন , মেলান্দহ উপজেলা ছাএদলের সাংগঠনিক সম্পাদক হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন,তিনি সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচিত জিএস ছিলেন পরবর্তীতে জেলা ছাএদলের যুগ্ম আহবায়ক হিসেবেও কাজ করেছেন। এছাড়াও তিনি জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক ছিলেন বর্তমানে তিনি মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, বিগত সময়ে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, সভা-সমাবেশ ও মিছিলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি একাধিকবার রাজনৈতিক হয়রানি, হামলা ও মামলার শিকার হয়েছেন। বেগম জিয়াকে যে দিন মঈনুল রোডের বাড়ী থেকে বের করে দেওয়া হয় সেদিন প্রতিবাদ করতে গিয়ে জামালপুরের রাজ পথ থেকে গ্রেফতার হোন,এ সব প্রতিকূল পরিস্থিতিতেও দলীয় কর্মসূচিতে অবিচল থেকে নেতাকর্মীদের পাশে থাকায় অনেকেই তাকে দলের দুঃসময়ের পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে মূল্যায়ন করেন।
এলাকার সাধারণ ভোটারদের অনেকেই মনে করেন, রুনু তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। শিক্ষা, যোগাযোগ, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি তরুণদের কর্মসংস্থান এবং মাদকমুক্ত সমাজ গঠনে তিনি কাজ করবেন বলেও স্থানীয়দের প্রত্যাশা।
এ বিষয়ে রুনু তালুকদার বলেন, “আমি দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তাহলে ৩ নং মাহমুদপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নয়নমুখী ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST