মোল্লাহাটে মধুমতি নদী থে‌কে তাব‌লীগ মুস‌ল্লির মৃত দেহ উদ্ধার - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১০ মার্চ ২০২৩, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে মধুমতি নদী থে‌কে তাব‌লীগ মুস‌ল্লির মৃত দেহ উদ্ধার

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শুভ (২৫) নামে তাবলীগ জামাতের এক মুসল্লির মৃত্যু হয়েছে, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল ১১টায় মধুমতি নদীর মোল্লাহাট খাদ্য গুদাম ঘাটে  গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের ৩ ঘন্টা পর তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরীরা। শুভ  মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মোবারেকের ছেলে। শুভ’র আপন চাচা হাজি আলমাস জানান, গত মঙ্গলবার বিকেলে নীজ বাড়ি সিরাজদিখান হতে আমি ও আমার ভাতিজা তাবলীগ জামাতের সাথে মোল্লাহাটের খাদ্য গুদাম ঘাটে শেখ বাড়ি মসজিদে আসি। দুর্ঘটনার সময় আরো কয়েক মুসল্লির সাথে নদীর ঘাটে গোসল করতে গিয়ে ডুব দিয়ে নিখোঁজ হয় শুভ। এরপর প্রথমে স্থানীয়রা খুঁজে না পেয়ে নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা পানিতে নেমে খুঁজতে থাকেন। তারাও না পাওয়ায় খুলনা থেকে ডুবুরী আনা হয়, এরপর ডুবুরীদের তল্লাশিতে নিখোঁজের স্থানের কাছ থেকে শুভ’র মৃত দেহ উদ্ধার হয়। মোল্লাহাট ফায়ার সার্ভিসের টিম লিডার হাসানুর রহমান জানান, মধুমতি নদীতে গোসল করতে নেমে শুভ নামে এক যুবক নিখোঁজ হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা উদ্ধার চেষ্টা করে ব্যর্থ হই।  পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে ১ঘন্টা চেষ্টা করে মধুমতি নদী থেকে নিখোঁজ শুভর মরদেহ উদ্ধার করে। আমরা নিহতের মরদেহ মোল্লাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, এবিষয়ে নিহত শুভর পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১০

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১১

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১২

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৩

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৪

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৫

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৬

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৭

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৮

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৯

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

২০

Design & Developed by BD IT HOST