admin
২৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে- সুচনা

নিউজ ডেক্সঃ কুমিল্লার সাবেক প্রভাবশালী এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ভারতে পালিয়ে গেছেন। বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন। কখন কীভাবে কোন পথে তারা পালালেন তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। বুধবার ফেসবুকে সূচনা কিছু পোস্ট দেন। একজন ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে লিখেন, ইন্ডিয়া থেকে পোস্ট করছেন, কুমিল্লায় কবে আসবেন? উত্তরে সূচনা জানান, কুমিল্লাতেই তিনি আছেন। জানা গেছে, সূচনা গত ২৯ আগস্ট রাতে ভারতে পালিয়ে গেছেন। তাকে খোঁজে পাওয়া না গেলেও সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত ২৫ সেপ্টেম্বর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফুঁসে উঠেছেন তিনি। তাকে বিভিন্ন ইস্যুতে ফেসবুক পোস্ট দিতে দেখা যায়। সেই সঙ্গে পোস্টের কমেন্টে গিয়ে পালটা আক্রমণও চালিয়ে যাচ্ছেন তিনি। যেখানে অনেক অশ্লীল ভাষায়ও কমেন্টের রিপ্লাই দিতে দেখা গেছে তাকে। বুধবার নিহত সেনা সদস্য তানজিম সারোয়ারকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সূচনা। সেই পোস্টে সূচনাকে উদ্দেশ করে অনেকে বিভিন্নরকম নেগেটিভ কমেন্ট করেন। সাবেক এই মেয়র প্রতিটি নেগেটিভ কমেন্টের কটাক্ষ করে জবাবও দেন। পরের দিন সাবেক আইসিটি মন্ত্রী পলক ও উপদেষ্টা নাহিদকে নিয়ে একটি পোস্ট করেন। সেখানেও কমেন্টের রিপ্লাইয়ে কটাক্ষ করে জবাব দেন তিনি। পলক ও নাহিদকে নিয়ে পোস্টে সূচনা লিখেছেন, ‘যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে। ’সেই ক্যাপশনকে উদ্দেশ্য করে এক নেটিজেন লেখেন, পলক জানি কার নেতা আছিল আপু? সেই কমেন্টের জবাবে সূচনা লেখেন, অন্তত আমার না। গুজব চলাকালীনও আমি সাইবার সিকিউরিটি নিয়ে উনার পেজে সরাসরি কমেন্ট করেছি। অতি মেধার যারা এখন ৬০০ টাকার ইলিশ খায়, তারাই তখনো আমাকে বুঝে না বুঝে অ্যাটাক করেছিল। ওই পোস্টে আরেকজন কমেন্ট করেছেন, ইন্ডিয়া থেকে পোস্ট করছেন, কুমিল্লায় কবে আসবেন? সেই কমেন্টের উত্তরে সূচনা লেখেন, আছি তো কুমিল্লা। নতুন বাসা গুছাচ্ছি, তোমাদের যেন লুট, চুরি আর আগুন দিতে সুবিধা হয়। সাবেক এই মেয়রের এমন মন্তব্যের জবাবে আবার অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১০

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১১

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১২

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৩

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৪

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৬

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৭

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৮

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৯

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

২০

Design & Developed by BD IT HOST