রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত মৃতদেহ হাসপাতালের সামনে থেকে উদ্ধার - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত মৃতদেহ হাসপাতালের সামনে থেকে উদ্ধার

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামের এক রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ ঢাকা রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা।

নিহত ব্যক্তির পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, ঢাকা থেকে ট্রেনে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর কাছে যাচ্ছিলেন জুনায়েদ। কিন্তু ভোরে ট্রেন থেকে নামার পর তিনি সেখানে যাননি। ভোর সাড়ে ৫টায় হলুদ রঙের একটি পিকআপ তাঁর রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ নওগাঁ হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর সেখানকার কর্মচারীরা লাশটি হাসপাতালের ভেতর নিয়ে যান।

নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ বলেন, ‘সান্তাহার থেকে নওগাঁ আসার পথে জুনায়েদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে আমরা ধারণা করছি। বিষয়টি তাঁর পরিবারের সদস্যদের জানালে তাঁরাও হাসপাতালে এসেছিলেন। থানা-পুলিশ মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে।’

২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রেহনুমা মুনমুন বলেন, ‘লাশটি আমরা সড়ক দুর্ঘটনায় নিহত হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করেছি। পরে থানা-পুলিশ এবং নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।

নওগাঁ সদর মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির স্ত্রী থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত মৃতদেহ হাসপাতালের সামনে থেকে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে আমরাই প্রথম সারির প্রতিরক্ষা বাহিনী—আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক

টাঙ্গাইলের কালিহাতি ও ভূঞাপুর থানার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

আগামী নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের কোন বিকল্প নেই – এস এ জিন্নাহ কবীর।

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক

শবে বরাতের রাত যেভাবে কাটাবেন, মনোযোগ সহকারে পড়ুন। আপনার ফায়দার জন্য।

মানিকগঞ্জ- ১ আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা সংবাদ সম্মেলনে

মেলান্দহ পৌর কর্মকর্তা ও কর্মচারীদের ৯ম পে স্কেলের দাবিতে অবস্থান কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

শ্যামনগরে আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক

১০

জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১১

বিকাশ,রকেট ও নগদে এক হাজার টাকা’র বেশী লেনদেন করা যাবে না

১২

ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ নির্বাচনে নিরাপত্তায় সব সংস্থা মিলে কাজ করার প্রত্যয় জিওসি’র

১৩

সাফ ফুটবলে ভারত’কে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৪

পদ্মা নদী নিয়ে নাসার প্রতিবেদনে উঠে এল ভয়াবহ তথ্য

১৫

দীপঙ্কর দে এবং দোলন রায় টলিউড ও বাংলা টেলিভিশনের স্বামী-স্ত্রী জুটির মিষ্টি রসায়ন

১৬

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা, টলিউডের বাংলা সিনেমার চিরসবুজ জুটি

১৭

আজ সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ সফর করলেন

১৮

ঘাটাইলে ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুনের অভিযোগ

১৯

মুন্সীগঞ্জে র‍্যাবের অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST