নিউজ এডিটর
১২ নভেম্বর ২০২৫, ৩:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের অফিসে পেট্রোল দিয়ে আগুন

নিজস্ব প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের ফ্যান, সেলফ ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১২ নভেম্বর) ভোর রাত ২টার দিকে উপজেলার আমতলী বাজারের চান্দুরা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা ও ব্যাংকের কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, এটি নাশকতার একটি ঘটনা হতে পারে। জানালার কাচ ভেঙে দুর্বৃত্তরা পেট্রোল ও কাঠের টুকরোতে কাপড় পেঁচিয়ে আগুন দেয়। এতে অফিসের তিনটি ফ্যান, একটি সেলফ ও বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তিনি আরও জানান, রাত আনুমানিক ২টা ৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ধোঁয়া দেখে অফিসে থাকা চারজন কর্মচারী চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে পেট্রোলের পুড়ে যাওয়া দুটি বোতলের মুখ ও কাপড় পেঁচানো কাঠের টুকরো উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছি এবং ঘটনাস্থলে ফুয়েলসহ আগুনে কিছু জিনিস পাওয়া গেছে। এখানে দারোয়ান সহ কিছু স্টাফ ছিল তারা কাউকে দেখতে পায়নি। তদন্ত শেষে ঘটনার কারণ জানা যাবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST