নিউজ এডিটর
৭ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

দেবাশীষ রয় ,জলপাইগুড়ি:

পুকুর থেকে ধরা পড়া শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা রয়েছে—এমনই দাবি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের কাঠালগুড়ি এলাকায়। অদ্ভুত এই দৃশ্য দেখতে সন্ধ্যায় বাজারে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দাসহ কৌতূহলী বহু মানুষ।

​স্থানীয় সূত্রে খবর, ক্রান্তি ব্লকের কাঠালগুড়ি এলাকার মাছ বিক্রেতা হাসিবুল ইসলাম প্রতিদিনের মতো গোলাপাবাড়ি এলাকার একটি পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন। সেখানে তাঁর জালে অন্যান্য মাছের সঙ্গে বেশ কয়েকটি শিঙি ও মাগুর মাছ ওঠে। সন্ধ্যায় কাঠালগুড়ি বাজারে সেই মাছ বিক্রি করতে নিয়ে আসার পর একটি বিষয় তাঁর নজরে আসে। তিনি লক্ষ্য করেন, দুটি শিঙি মাছের মাথায় বিশেষ ধরনের দাগ বা চিহ্ন রয়েছে, যা দেখতে অবিকল ‘আল্লাহু’ লেখার মতো।

​এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তেই মাছ দুটি দেখতে বাজারে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নাফসার আলী বলেন, “আমার চোখের সামনে এমন ঘটনা এই প্রথম। মাছের মাথায় এমন চিহ্ন আমি আগে কখনো দেখিনি।”

​মাছ বিক্রেতা হাসিবুল ইসলাম জানিয়েছেন, বিশেষ এই দাগ দেখার পর মাছ দুটি আর বিক্রি করবেন না। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, মাছ দুটিকে কোনো পুকুর বা জলাশয়ে নিরাপদে ছেড়ে দেবেন।

​তবে মাছের মাথার ওই চিহ্নটি সত্যিই কোনো লেখা নাকি প্রাকৃতিকভাবে তৈরি হওয়া কোনো স্বাভাবিক প্যাটার্ন, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি আপাতত স্থানীয়দের কৌতূহল ও দাবির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

২

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

৩

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

৪

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

৫

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

৬

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

৭

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃক্ষলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

৮

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রচারবিমুখ মানবসেবায় অনন্য অবদান রাখছে ডেবোনেয়ার গ্রুপ

৯

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

১০

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

১১

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১২

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

১৩

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১৪

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

১৫

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

১৬

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

১৭

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

১৮

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৯

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

২০

Design & Developed by BD IT HOST