সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ব্রাহ্মণবাড়িয়ার নতুন ডিসি- শারমিন আক্তার জাহান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ব্রাহ্মণবাড়িয়ার নতুন ডিসি- শারমিন আক্তার জাহান

মো: নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর অবস্থান ঘোষণার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

তিনি বলেছেন “আইনশৃঙ্খলার ব্যাপারে কোনও ছাড় দেওয়া হবে না।”সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলার আইনশৃঙ্খলা, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

জেলা প্রশাসক বলেন, সামনে নির্বাচন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক নেতাদের সঙ্গেও কথা হয়েছে। তিনি বলেন,“রাজনীতিবিদদের বলেছি—সুন্দর নির্বাচন চাইলে দলীয় মানুষকে হানাহানি ও কাটাকাটি থেকে বিরত রাখতে হবে। আইনশৃঙ্খলা ভালো রাখতে সবার সাথে আলোচনা হচ্ছে। এতে কোনও ছাড় দেব না।”

তিনি জানান, নতুন পুলিশ সুপার যোগ দিয়েছেন। তার সঙ্গে শিগগিরই বিস্তারিত আলোচনার মাধ্যমে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের পর অবকাঠামোগত সমস্যা এবং পরিবেশগত অব্যবস্থাপনা তার নজরে এসেছে বলে জানান ডিসি শারমিন আক্তার জাহান।

তিনি বলেন, “শহরের নানা স্থানে দেখা গেছে ময়লা-আবর্জনা, ধুলাবালি আর খারাপ রাস্তাঘাট। নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে কথা বলেছি—এ অবস্থার কারণ জানতে চেয়েছি। অনেক উন্নয়নকাজ চলমান, তবে দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “১৬–১৭ বছর মানুষ ঠিকমতো ভোট দিতে পারেনি। তাদের মনে কষ্ট আছে।এখন নির্বাচন আমাদের বড় অঙ্গীকার।পাশাপাশি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। পৌরসভার রাস্তা-ড্রেন সংস্কারেও কাজ করতে হবে।”

নদী থেকে ইজারাদারদের শর্ত লঙ্ঘন করে বালি ও মাটি উত্তোলনের বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এ অভিযান চলমান থাকবে।

মতবিনিময় সভায় আরোও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এহসান মুরাদ।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মো. আরজু, খ আ ম রশিদুল ইসলাম, মনজুরুল আলম, পীযুষ কান্তি আচার্য, ইব্রাহিম খান সাদাত, দীপক চৌধুরী বাপ্পী, নিয়াজ মোহাম্মদ খান বিটু, আল আমিন শাহিন, সৈয়দ মো. আকরাম, মজিবুর রহমান খান, শিহাব উদ্দিন বিপু, নজরুল ইসলাম শাহজাদা, উজ্জল চক্রবর্তী, সেলিম পারভেজ, বিশ্বজিৎ পাল বাবু, শফিকুল ইসলাম, ফজলে রাব্বী প্রমুখ।

এসময় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা এবং অনুষ্ঠান পরিচালনা করেন দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ।

সভা শুরুর আগে প্রেস ক্লাব নেতৃবৃন্দ নতুন জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে গলায় বাদাম আটকে শিশু মানহা’র মৃত্যু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ:বগুড়াকে হারিয়ে সেমিতে মানিকগঞ্জ একরাম স্মৃতি একাডেমি

জিম্বাবুয়ের কাছে টেস্টে ব্যাটিং বিপর্যয় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

চার বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

উজানের পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে সংশোধন বিল পাস

চসিকের ইতিহাসে একক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আজ দেশের সব তেলের ডিপো বার্ষিক সমাপনী মজুদ গণনার লক্ষ্যে বন্ধ থাকবে: বিপিসি

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

১০

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

১১

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

১২

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

১৩

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

১৪

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

১৫

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

১৬

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

১৭

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

১৮

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

১৯

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

২০

Design & Developed by BD IT HOST