
রমজান আলী,মেলান্দহ থেকেঃ
জামালপুর জেলার বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও জামালপুরের বহুল প্রচারিত ও প্রকাশিত দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক নুরুল হক জঙ্গির ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিএনপি নেতা এ,কে,এম ইহসানুল হক মঞ্জু। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন -মেলান্দহ নাংলা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা।
এছাড়াও আরো বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নারী পুরুষ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST