সাতক্ষীরা পলিটেকনিক ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৭ ফেব্রুয়ারী ২০২৩, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পলিটেকনিক ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

রোববার(২৬ ফেব্রুয়ারি) বেলা ২টা থেকে পলিটেকনিকের সামনে সাতক্ষীরা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখা হয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাতক্ষীরার লাবসায় অবস্থিত পলিটেকনিক ইনস্টিউটের শেখ ফাহিম ফয়সাল নামের ২য় সেমিস্টারের এক ছাত্রকে ৪ দিন আগে(২২ ফেব্রুয়ারি) তুলে নিয়ে যান একই প্রতিষ্ঠানের ছাত্রলীগের সভাপতি মোঃ আবিদ হাসান ও তার সহযোগীরা। এরপর তাকে মারধর করে তার কাছ থেকে মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেন তারা। এছাড়া ব্যাবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির প্রতিবাদ করায় শাফায়াত আলী মুক্ত, ব্যাবসায়ী বাবু ও লাবসা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুল ইসলামকে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করেন কলেজ ছাত্রলীগ সভাপতি ও ২০-২৫ জন বহিরাগত সন্ত্রাসী। মারধর ও লুটপাটের পর বাবু নামের স্থানীয় এক মুদি ব্যবসায়ীকে তুলে নিয়ে আটকে রাখেন তারা। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। মারপিটের শিকার শাফায়াত আলী মুক্ত ও মেম্বার মনিরুল ইসলাম জানান,শুধু ফাহিম নয় এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত বহিরাগত ছাত্রদের বিভিন্নভাবে হয়রানি করে থাকে ছাত্রলীগ সভাপতি। প্রতিবাদ করলে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয় ভুক্তভূগীদের। তারা আরও জানান,ছাত্রলীগ সভাপতি ও তার সহযোগীরা স্থানীয় বিভিন্ন দোকান থেকে চা, সিগারেট খেয়ে বিল পরিশোধ করে না। এছাড়া দোকান থেকে জোর করে মালামাল নিয়ে চলে যান তারা প্রতিবাদ করলে পকেটে গাজা ঢুকিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকেন ছাত্রলীগ সভাপতি। তারা এর সুষ্ঠু বিচার দাবি করেছেন। এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান জানান, ছাত্রলীগের নাম ভাঙিয়ে কেউ এরকম অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান জানান, অপরাধীরা ইতিমধ্যেই চিহ্ণিত হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। পুলিশ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৫ বছরের নারীর সঙ্গে ২৬ বছরের যুবকের বিয়ে, সম্পত্তি নিয়ে রণক্ষেত্র পরিবার

সিলেটের জামাতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর: উৎসবের আমেজে ভাসছে আধ্যাত্মিক নগরী

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

১০

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

১১

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

১২

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

১৩

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

১৫

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

১৬

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

১৭

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১৮

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

২০

Design & Developed by BD IT HOST