সুরমার ভাঙনে নিঃস্ব বীরমুক্তিযোদ্ধা উস্তার আলী - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৩০ মে ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুরমার ভাঙনে নিঃস্ব বীরমুক্তিযোদ্ধা উস্তার আলী

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সাড়ে তিন একর জমি ছিল কিন্তু সব জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন ভিটেবাড়িও নদীতে চলে যাচ্ছে। অন্য কোথাও জায়গা না থাকায় বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে এ ঘরেই আছি।’ অশ্রুসিক্ত চোখে কথাগুলো বলছিলেন সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলার বীরমুক্তিযোদ্ধা উস্তার আলী (৭৩)। উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা। উপজেলার সুরমা নদীর বুকে অর্ধেক ঝুলে থাকা ঘরে ১৫ সদস্য নিয়ে বসবাস করছেন। গত কয়েক বছরে সুরমা নদীর অব্যাহত ভাঙনের ফলে নিঃস্ব হয়ে পড়েছেন। সম্প্রতি ভাঙন তীব্র আকার ধারণ করলে ইতোমধ্যে বসতবাড়ির উঠোন চলে যায় নদী গর্ভে। ঝুলন্ত ঘর ভেঙ যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সোমবার বিকেলে সরজমিন গেলে বীরমুক্তিযোদ্ধা উস্তার আলী হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে বলেন, ২০১৬ সাল থেকে ভাঙছে। ভাঙনরোধে প্রশাসন, জনপ্রতিনিধি কতো দ্বারে দ্বারে ঘুরেছি কোনো প্রতিকার পাইনি। সোমবার দুপুরে ভঙনের শব্দে ঘুম থেকে জেগে দেখি বারান্দার মাটি নদীতে চলে গেছে। নতুন ফাটল দেখা দিয়েছে বসতমাটিতে। সম্প্রতি গণমাধ্যমে নদী ভাঙনের সংবাদ প্রকাশিত হলে জালালপুর জামে মসজিদ রক্ষায় পাউবো বালি ফেলার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু আমার বসতভিটা নদী গর্ভে চলে গেলেও কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। আমার পরিবার পরিজনকে আগেই অন্যত্র সরিয়ে দিয়েছি। আমি নার পৈতৃক ভিটা ছাড়বো না। এখানেই মরতে চাই। একইভাবে তীব্র ভাঙনের কবলে রয়েছে জালালপুর গ্রামের রাজু মিয়া রাসুর অটো রাইস মিলটিও এখন নদী গর্ভে বিলীন হওয়ার পথে। পাউবো সুনামগঞ্জের এসডিও সমশের আলী মন্টু বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে আমরা জালালপুর জামে মসজিদ ভাঙন প্রতিরোধে বালিভরতি জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। বীরমুক্তিযোদ্ধার বসতভিটায়ও জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গোলাপগঞ্জ উপজেলা ঠিকাদার পলাতক,সড়কের কাজ বন্ধ দিরাই-শাল্লা মানুষের ভোগান্তি

ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল মোটরসাইকেল আরোহীকে ইউএনওর থাপ্পড়, ভিডিও ভাইরাল

কিলোমিটারে বাসের ভাড়া বাড়লো ১১ পয়সা

মানিকগঞ্জের দুই তেল ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

ফিজিওথেরাপির আড়ালে রিকাবীবাজারে সপ্না-হ্যাপির দেহ ব্যবসা: জিম্মি তরুণীদের কান্নায় ভারী হচ্ছে সিলেটের আকাশ

তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি আটক

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে ৪ কিমি যানজট

১০

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

১১

তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান

১২

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

১৩

নাহিদ রানার আগুনে বোলিং কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

১৪

দুর্গাপুরে অবৈধভাবে মজুত পেট্রোল জব্দ,ভোক্তা অধিকারের জরিমানা লাখ টাকা

১৫

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা

১৬

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত 

১৭

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

১৯

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

২০

Design & Developed by BD IT HOST