নিউজ এডিটর
১২ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

হরিরামপুর প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধারমানিক পদ্মাপাড়ে ঘুরতে আসা দর্শনার্থীর ওপর হামলাসহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার জনকে আটক করেছে হরিরামপুর থানা পুলিশ। ‎ ‎১১ আগস্ট (মঙ্গলবার) দুপুর সোয়া দুইটার দিকে এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুষ্কৃতকারীদের হামলার শিকার হন সাঈম (ছদ্মনাম) নামের এক পর্যটক। ‎ ‎পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়া এলাকায় আন্ধারমানিক পদ্মাপাড়ে মঙ্গলবার দুপুরে সাঈম (ছদ্মনাম) নামের এক পর্যটক পদ্মাপাড়ে ঘুরতে আসেন। এ সময় ৬/৭ জন দুষ্কৃতিকারী তার ওপরে অতর্কিত হামলা করে মোবাইল ফোন ও টাকা লুণ্ঠন করে নিয়ে যায়। ‎ ‎এ ঘটনার পর হামলার শিকার ওই পর্যটক থানায় এসে বিষয়টি পুলিশকে অবহিত করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ৪ জন দুষ্কৃতিকারীকে সনাক্ত করে আটক করে থালা পুলিশ। ‎ ‎আটককৃতরা হলেন উপজেলার বয়ড়া ইউনিয়নের‌ আন্ধারমানিক গ্রামের গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিফাত ওরফে লাল (২২) একই গ্রামের সাইফুল মিয়ার ছেলে মোঃ সাগর (২১) একই ইউনিয়নের দড়িকান্দি গ্রামের শরীফ সিকদারের ছেলে অভি শিকদার (২৩) ও চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামের সাইম হোসেন (২৪) । ‎ ‎এ ঘটনায় ওই দিনই আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এর ৪(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। ‎আটককৃতদের বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণসহ মামলার বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসাইন। ‎তিনি আরো জানান, পদ্মাপাড়ে ঘুরতে আসা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক আমাদের নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও এ ধরনের ঘটনার কেউ স্বীকার শিকার হলে আমাদেরকে দ্রুত ইনফরমেশন দিলে আমরা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ‎
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

২

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৩

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৪

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৫

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৬

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৭

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৮

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৯

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১১

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৪

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৫

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৬

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৭

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৮

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৯

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২০

Design & Developed by BD IT HOST