হরিরামপুরে সরকারি রাস্তা দখল করে পিলার নির্মাণ -প্রতিনিয়ত দূর্ঘটনার ঝুকির সম্ভাবনা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ মার্চ ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিরামপুরে সরকারি রাস্তা দখল করে পিলার নির্মাণ -প্রতিনিয়ত দূর্ঘটনার ঝুকির সম্ভাবনা

মোঃরাসেল মিয়া,মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের হরিরামপুরে বলড়া বিশ্বাস সুপার মার্কেটের প্রোঃ হালিম বিশ্বাসের বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে পিলার নির্মাণের অভিযোগ উঠেছে। সরেজমিনে তদারকি করে জানা যায়,আনুমানিক (১৭০) ফিট সরকারী জায়গায় পিলার বসানোর কারণে জায়গার স্বল্পতা কারণে প্রতিনিয়ত জ্যাম লাগার কারণে যাত্রীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত দূর্ঘটনার আশংকা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান,এখানে পিলার নির্মাণের কারণে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে অনেকেই। আমরা প্রতিবাদ করতে গেলে নানান রকমের হুমকির সম্মুখীন হতে হয়। স্থানীয় অনেকেই আরো জানান, সরকারি রাস্তা দখল করে পিলার নির্মাণ করার সময় আমারা একাধিক বার বাধা দিয়েছি কোন কর্ণপাত করেনি এবং বিষয়টি ওপর মহলে জানানোর পরো কোন শুরাহা হয়নি এখন প্রতিনিয়ত এখনে দূর্ঘটনার শিকার হচ্ছে অনেকেই।

আমাদের জোরদার দাবি,বিষয়টি ওপর মহল খতিয়ে দেখে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। বিষয়টি জানার জন্য বিশ্বাস সুপার মার্কেটের প্রোঃ হালিম বিশ্বাসকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কোন পাত্তা পাওয়া যায়নি।

এ বিষয়ে হরিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন মুঠোফোনে জানান,তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটের শীর্ষ মাদক ও চোরাকারবারি আলাউদ্দিন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

১০

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

১১

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

১২

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

১৩

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

১৪

ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ

১৫

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস উপলক্ষে প্রধান গিলাফ ছড়ানো

১৬

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় আমন্ত্রণ 

১৭

কোটচাঁদপুর থানার এএসআই গোলাম মোরশেদের নামে ঘুষ বাণিজ্যির অভিযোগ।

১৮

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনি : যুবকের আত্মহত্যা, গ্রেপ্তার ২

১৯

গোদাগাড়ীতে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST