নিউজ এডিটর
১১ অগাস্ট ২০২৫, ৭:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৮৩ মিলিয়ন ডলার নিলাম থেকে কিনল বাংলাদেশ ব্যাংক

অভিযোগ বার্তা ডেস্কঃ ডলারের দরপতন রোধ করে, প্রবাসী আয় ও রপ্তানি খাতকে চাঙ্গা রাখার কৌশলের অংশ হিসেবে ব্যাংকগুলোর থেকে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার (১০ আগস্ট) এসব ডলার কেনা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা পর্যন্ত দর দিয়ে ৮৩ মিলিয়ন ডলার কেনা হয়। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এপর্যন্ত বাংলাদেশ ব্যাংক কিনেছে মোট ৬২২ মিলিয়ন ডলার। এর আগে, ৭ আগস্ট নিলামে ১২১.৩৫ থেকে ১২১.৫০ টাকার দরে ৪৫ মিলিয়ন ডলার কেনা হয়। এরও আগে, ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা কাট-অফ দরে ১০ মিলিয়ন ডলার কেনা হয়েছিল, যা হার কমানোর ক্ষেত্রে অন্তত ৪৫ বেসিস পয়েন্টের হ্রাস নির্দেশ করে। ডলারের দর ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের এই ধারাবাহিক হস্তক্ষেপ শুরু হয় গত ১৩ জুলাই, যখন প্রথমবারের মতো নিলামে বাংলাদেশ ব্যাংক ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭১ মিলিয়ন ডলার কেনে। এরপর ১৫ জুলাই একই দরে আরও ৩১৩ মিলিয়ন ডলার কেনা হয়। বাজারের জন্য সিগনাল রেট বা নির্দেশমূলক হার নির্ধারণ এবং ডলারের দ্রুত অবমূল্যায়ন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের নিলাম কমিটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা গত সপ্তাহে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ব্যাংকগুলো প্রায় ১০০ মিলিয়ন ডলার বিক্রির প্রস্তাব দিয়েছিল, তবে বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট পরিমাণ ডলার কিনেছে। তিনি আরও বলেন, ডলারের দর হঠাৎ বৃদ্ধি বা পতন—কোনোটাই অনুকূল নয়। “আমরা রপ্তানিকারক ও রেমিট্যান্স প্রেরকদের সহায়তা করতে বিনিময় হার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।” দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে ব্যাংকিং খাতে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ডলার প্রবাহিত হচ্ছে। তিনি ব্যাখ্যা করে বলেন, “আমরা প্রতি মাসে গড়ে ২.৫ বিলিয়ন ডলার প্রবাসী আয় এবং ৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করছি—যা ডলারের মাসিক প্রবাহকে প্রায় ৬.৫ বিলিয়ন ডলারে দাঁড় করাচ্ছে। অন্যদিকে, বিনিয়োগসংক্রান্ত আমদানি কমে যাওয়ায় আমাদের মাসিক আমদানি বিল কমে ৪ থেকে ৪.৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এই অতিরিক্ত প্রবাহ বাজারে ডলারের দর কমিয়ে দিচ্ছে, আর কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ বাজারে দরের সেই পতনকে তীব্র হতে দিচ্ছে না।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

২

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৩

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৪

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৫

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৬

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৭

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৮

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৯

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১১

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১২

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৪

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৫

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৭

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

২০

Design & Developed by BD IT HOST