নিউজ এডিটর
২ এপ্রিল ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবা ও সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে প্রাণ দিল কলেজ শিক্ষার্থী!

অভিযোগ বার্তা ডেস্কঃমানিকগঞ্জে বাবা ও সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে গলায় ওড়না ঝুলিয়ে ইভা আক্তার (২২) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।নিহত ইভা আক্তার মানিকগঞ্জ নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সে জেলার সদর উপজেলার কাটিগ্রাম ইমামনগর গ্রামের ইসরাফিল হোসেনের মেয়ে।মঙ্গলবার (০১ এপ্রিল) সন্ধ্যার পর নিজ বসতঘরে গলায় ওড়না ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ ও মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে। এ ঘটনায় নিহতের বাবা ইসরাফিল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।নিহত ইভা আক্তারের ছোট ভাই শুভ আহমেদ বলেন, আমার বাবা ইসরাফিল হোসেন সাত-আট মাস আগে দ্বিতীয় বিয়ে করেছে। দ্বিতীয় বিয়ের পর থেকেই সে আমার মা, বোন এবং আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে। গতকাল ঈদের দিন আমার বাবা তার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে। এরপর আমার বাবা তার দ্বিতীয় স্ত্রীকে মা ডাকার জন্য আমাকে এবং আমার বোনকে চাপ দিতে থাকে। কিন্ত আমার বোন মা ডাকতে অস্বীকৃতি জানালে আমার বাবা ও সৎ মা দুজনে মিলে আমার বোনকে অকথ্য ভাষায় গালাগালি করে। আমার বোনের চরিত্র নিয়েও বাজে মন্তব্য করে। একপর্যায়ে রাত ১১টার দিকে আমাকে এবং আমার বোনকে ঘর থেকে বের করে দেয়। এরপর আমাদের বাড়ি থেকে চলে যেতে বলে। আমরা বাড়ি থেকে বের হয়ে যেত না চাইলে নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়।সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে আমার বোন আজ সন্ধ্যার পর নিজের রুমে গলায় ওড়না ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে রাত সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসি। এর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মানিকগঞ্জ সদর হাসপাতালে দ্বায়িত্বরত আনসার সদস্য শাবলু মিয়া বলেন, হাসপাতালের চিকিৎসক ওই মেয়েটির মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করার পরই তার বাবা ও চাচা মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেসময় স্থানীয়দের সহযোগিতায় মেয়েটির বাবা ইসরাফিল হোসেনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। তবে মেয়েটির চাচা চান্দু মোল্লা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। মেয়েটির দাদি খোদেজা বেগমও পালিয়ে গেছে বলে শুনেছি।এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, শুনেছি পারিবারিক কলহের জেরে মেয়েটি আত্মহত্যা করেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার পর তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

২

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৩

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৪

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৫

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৭

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৮

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৯

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১০

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST