এক আসনে দুইজনকে দলীয় মনোনয়ন, প্রার্থী নিয়ে বিএনপির মধ্যে বিভ্রান্তি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ ডিসেম্বর ২০২৫, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক আসনে দুইজনকে দলীয় মনোনয়ন, প্রার্থী নিয়ে বিএনপির মধ্যে বিভ্রান্তি

মো: নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। একই আসনে প্রথমে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হলেও পরে কবির আহমেদ ভূঞাকেও মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, প্রথম ধাপে মুশফিকুর রহমানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তার মনোনয়ন বাতিল হয়েছে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিকল্প প্রার্থী হিসেবে কবির আহমেদ ভূঞাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া মুশফিকুর রহমান আগামীকাল (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

কবির আহমেদ ভূঞার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তিনিই ওই আসনের জন্য দলের চূড়ান্ত ও একক প্রার্থী।

অন্যদিকে মুশফিকুর রহমানের সমর্থকেরা বলছেন, দল প্রথমে মুশফিকুর রহমানকেই মনোনয়ন দিয়েছে। তার মনোনয়ন বাতিল হয়েছে এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। আগামীকাল মুশফিকুর রহমান মনোনয়নপত্র জমা দেবেন। তবে যাচাই-বাছাইয়ে যদি তার মনোনয়ন বাতিল হয়, সে ক্ষেত্রে বিকল্প হিসেবে দলের হয়ে ভোটের মাঠে থাকবেন কবির আহমেদ ভূঞা।

এ বিষয়ে বিএনপির মনোনয়ন পাওয়া কবির আহমেদ ভূঞা বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। আগামীকাল আমি মনোনয়নপত্র জমা দেব। দলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তবে মুশফিকুর রহমানের মনোনয়নের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

দলীয় মনোনয়ন একক বা চূড়ান্ত কিনা এমন প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, দলের কেন্দ্রীয় পর্যায় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে, সঠিক তথ্য পাওয়া গেলে জানানো হবে।

এদিকে দলের নেতাকর্মীদের একাংশ এই দ্বৈত মনোনয়ন নিয়ে বিভ্রান্তি প্রকাশ করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, একই আসনে দুইজন প্রার্থী মনোনয়ন পাওয়ার অর্থ কী এবং শেষ পর্যন্ত ভোটের দিন আসল প্রার্থী কে হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ:বগুড়াকে হারিয়ে সেমিতে মানিকগঞ্জ একরাম স্মৃতি একাডেমি

জিম্বাবুয়ের কাছে টেস্টে ব্যাটিং বিপর্যয় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

চার বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

উজানের পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে সংশোধন বিল পাস

চসিকের ইতিহাসে একক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আজ দেশের সব তেলের ডিপো বার্ষিক সমাপনী মজুদ গণনার লক্ষ্যে বন্ধ থাকবে: বিপিসি

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

১০

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

১১

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

১২

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

১৩

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

১৪

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

১৫

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

১৬

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

১৭

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

১৮

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

১৯

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST