ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ নির্বাচনে নিরাপত্তায় সব সংস্থা মিলে কাজ করার প্রত্যয় জিওসি’র - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
২ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ নির্বাচনে নিরাপত্তায় সব সংস্থা মিলে কাজ করার প্রত্যয় জিওসি’র

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

​আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করেছেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি।

​আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) দিনব্যাপী সফরের অংশ হিসেবে তিনি জেলা প্রশাসন ও সামরিক-অসামরিক কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন।​ সকালে জিওসি ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান ১০১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেহেদী হাসান চৌধুরী, পিএসসি। সেখানে তিনি এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন।

​এরপর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় মেজর জেনারেল নাজিম-উদ-দৌলা বলেন, “একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সামরিক ও অসামরিক প্রশাসনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা এবং ভোটাধিকার নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কোনো ধরনের আপোষ করা হবে না।”

​উক্ত সভায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‍্যাব, বিজিবি,এনএসআই এবং আনসার ও ভিডিপিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে বিশদ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

​পরবর্তীতে জিওসি নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে মোতায়েন করা সেনাসদস্যদের সাথে কথা বলেন এবং তাদের শৃঙ্খলা ও আন্তঃবাহিনীর মধ্যে শক্তিশালী যোগাযোগ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

​সংশ্লিষ্ট মহলের মতে, উচ্চপদস্থ এই সামরিক কর্মকর্তার সরাসরি তদারকি ও সমন্বিত উদ্যোগ আসন্ন নির্বাচনে জেলায় একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শবে বরাতের রাত যেভাবে কাটাবেন, মনোযোগ সহকারে পড়ুন। আপনার ফায়দার জন্য।

মানিকগঞ্জ- ১ আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা সংবাদ সম্মেলনে

মেলান্দহ পৌর কর্মকর্তা ও কর্মচারীদের ৯ম পে স্কেলের দাবিতে অবস্থান কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

শ্যামনগরে আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক

জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিকাশ,রকেট ও নগদে এক হাজার টাকা’র বেশী লেনদেন করা যাবে না

ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ নির্বাচনে নিরাপত্তায় সব সংস্থা মিলে কাজ করার প্রত্যয় জিওসি’র

সাফ ফুটবলে ভারত’কে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পদ্মা নদী নিয়ে নাসার প্রতিবেদনে উঠে এল ভয়াবহ তথ্য

১০

দীপঙ্কর দে এবং দোলন রায় টলিউড ও বাংলা টেলিভিশনের স্বামী-স্ত্রী জুটির মিষ্টি রসায়ন

১১

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা, টলিউডের বাংলা সিনেমার চিরসবুজ জুটি

১২

আজ সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ সফর করলেন

১৩

ঘাটাইলে ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুনের অভিযোগ

১৪

মুন্সীগঞ্জে র‍্যাবের অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

১৫

সারাদেশ ভূমিকম্পে কেঁপে উঠল

১৬

অস্ট্রেলিয়ার নেভার নদীতে ডুবে মারা গেছে দুই তরুণ

১৭

কারাগার থেকে ফাঁসির আসামির পালানোর ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ২

১৮

এক লাইসেন্সেই চলছে দুই হাসপাতাল

১৯

সাফ ফুটবলে ভুটানকে ১২ গোলে হারিয়ে বাংলাদেশের বিশাল জয়

২০

Design & Developed by BD IT HOST