
মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে।
আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের নাওঘাট গ্রামে বিএনপি জোট মনোনীত ‘খেজুর গাছ’ প্রতীকের প্রার্থী, বিশিষ্ট আলেম মাওলানা জুনায়েদ আল হাবিবের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) আল আমিন এর নেতৃত্বে কৃষক দলের পক্ষ থেকে একটি নির্বাচনী শোডাউনও সম্পন্ন হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, “বিগত ১৫ বছর ধরে আমাদের এই অঞ্চলগুলো চরমভাবে অবহেলিত। আপনারা আমাকে নির্বাচিত করলে সরাইল ও আশুগঞ্জের প্রতিটি অবহেলিত জনপদকে আমি উন্নয়নের মডেলে রূপান্তর করব ইনশাআল্লাহ।”
তিনি আরও যোগ করেন, “দেশের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়। ইনশাআল্লাহ বিএনপি বিশাল জনমত নিয়ে সরকার গঠন করবে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হয়ে জনগণের সেবা করবেন।”
জনসভায় উপস্থিত নেতাদের বক্তব্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বারবার কারানির্যাতিত নেতা, ছাত্রদলের সোনালি ফসল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) আল আমিন অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেন,
“গত ১৭ টি বছর আমরা রাজপথে রক্ত দিয়েছি, বারবার জেলের অন্ধকার কুঠুরিতে রাত কাটিয়েছি আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই দীর্ঘ সময় সরাইল-আশুগঞ্জের মানুষ উন্নয়নের মুখ দেখেনি। ‘খেজুর গাছ’ প্রতীকে আপনাদের একটি ভোট হবে জালিমের বিরুদ্ধে মজলুমের বিজয়।”
সদর উপজেলার কৃষক দলের সদস্য সচিব ও রাজ পথের দীর্ঘদিনের পরিচিত মুখ মো: মামুন বলেন “রাজপথ আমরা ছাড়িনি, আর ছাড়ব না।
আমরা যে আন্দোলনের সূচনা করেছি, তার ফসল ঘরে তুলব নির্বাচনের দিন। প্রতিটি ভোটকেন্দ্র আমরা পাহারা দেব এবং ইনশাআল্লাহ বিপুল ভোটে আমাদের প্রার্থীকে বিজয়ী করব।”
নাওঘাট গ্রামের কৃতি সন্তান ও রাজপথের লড়াকু সৈনিক ও সদর উপজেলার কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক
ফারহান আহমেদ আবেগের সাথে বলেন, “এই মাটির সন্তান হিসেবে আমি দেখেছি কীভাবে আমাদের এলাকাকে অবহেলা করা হয়েছে। আজ মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবকে আপনাদের আমানত হিসেবে তুলে দিলাম। কথা দিচ্ছি, আপনাদের সম্মান আমরা বৃথা যেতে দেব না।”
জনসভায় আরও উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, তালশহর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামিম, বন্দর যুবদল নেতা ইকবালসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও বিশেষভাবে উপস্থিত ছিলেন স্থানীয় ও জেলা সদরের বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিকগন।
বক্তারা আল আমিনের বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, রাজপথের লড়াকু সৈনিকদের প্রচেষ্টায় আগামী নির্বাচনে ‘খেজুর গাছ’ প্রতীকের বিজয় সুনিশ্চিত। জনসভা শেষে নাওঘাট গ্রামের প্রধান সড়কগুলোতে একটি বিশাল মিছিলের মাধ্যমে প্রার্থীর পক্ষে জোরালো প্রচারণা চালানো হয়।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST