সিডনির ‘বাঙালিপাড়াকে’ ‘বিপজ্জনক’ আখ্যা কট্টর ডানপন্থী সিনেটর পলিনের, আলবানিজের নিন্দা - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৫:০৫
ইফতারের সময়: ৬:০২
নিউজ এডিটর
২২ ফেব্রুয়ারী ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিডনির ‘বাঙালিপাড়াকে’ ‘বিপজ্জনক’ আখ্যা কট্টর ডানপন্থী সিনেটর পলিনের, আলবানিজের নিন্দা

নিজস্ব প্রতিনিধি,সিডনিঃ

অস্ট্রেলিয়ার সিডনির ‘বাঙালিপাড়া’ হিসেবে পরিচিত লাকেম্বাকে ‘নো-গো জোন’ বা ‘নিষিদ্ধ এলাকা’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কট্টর ডানপন্থী দল ওয়ান নেশনের নেত্রী সিনেটর পলিন হ্যানসন।

এক সাক্ষাৎকারে পলিন দাবি করেন, বিপুলসংখ্যক মুসলিম জনগোষ্ঠীর উপস্থিতির কারণে সাধারণ অস্ট্রেলীয়রা সেখানে অনিরাপদ বোধ করেন।

পলিনের এই উসকানিমূলক মন্তব্য ও মুসলিমদের নিয়ে সংশয় প্রকাশকে ‘লজ্জাজনক’ ও ‘বিভেদ সৃষ্টিকারী’ বক্তব্য বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজসহ দেশটির শীর্ষ রাজনীতিকেরা।

পলিন হ্যানসনের দাবিকে ভিত্তিহীন প্রমাণ করে সিডনির পুলিশ ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, লাকেম্বা অন্যান্য অনেক শহরতলির তুলনায় বেশি নিরাপদ। বিশেষ করে রমজানের রাতের বাজারে প্রতিবছর ধর্ম–বর্ণনির্বিশেষে লাখ লাখ মানুষের সমাগম এই জনপদের সম্প্রীতিরই প্রতিফলন।

এ প্রসঙ্গে সিডনিপ্রবাসী বাংলাদেশি মাসুমা খান মৌ বলেন, ‘লাকেম্বা আমাদের কাছে একটুকরো বাংলাদেশ। এখানকার বৈচিত্র্যময় সংস্কৃতি আর মানুষের আন্তরিকতা আমাদের প্রবাসজীবনে এক বড় ভরসা। আমরা এখানে সব সময় নিরাপদ বোধ করি। যেকোনো বিদ্বেষের বিপরীতে আমাদের এই ঐক্যই প্রধান শক্তি।

অস্ট্রেলিয়ার রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় মেরুকরণ তৈরির লক্ষ্যেই পলিন হ্যানসন এমন বিতর্কিত মন্তব্য করেছেন। তবে সিডনির নাগরিক সমাজ ও জনপ্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বহুত্ববাদী অস্ট্রেলিয়ায় ঘৃণা ও বিভেদের কোনো স্থান নেই।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কও পলিনের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি এই বক্তব্যকে ‘ভুল ও নিষ্ঠুর’ বলে বর্ণনা করে বলেন, এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য কোনো জনপ্রতিনিধির পদের জন্য মোটেও শোভনীয় নয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

সরাইলে মন্দিরের সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধনে হামলা

জুলাই জাতীয় সনদ স্থগিত চেয়ে রিটের পরবর্তী শুনানি ১লা মার্চ

আমার দেশ ও অভিযোগ বার্তা এবং দৈনিক জালালাবাদ সংবাদ প্রকাশের পর মানববন্ধনের ডাক

ভোক্তা পর্যায়ে কমল এলপি গ্যাসের দাম

জনতার তোপের মুখে মরা গরুর মাংস রেখে পালালেন কসাই

প্রবাসী সাংবাদিক সুমনের মায়ের মৃত্যু, বিএমএসএস’র শোক প্রকাশ

কারাগার থেকেই  নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন

ভোলায় প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৩ আসামী গ্রেফতার

ওসমানীনগরে নির্বাচনি সিসি ক্যামেরা প্রকল্পে দুর্নীতি

১০

বলিউডের এক রাজকীয় প্রেমকাহিনী

১১

বিএনপি’র সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা

১২

ভোলায় গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

১৩

নারীর উপর চেতনানাশক প্রয়োগের চেষ্টা আটক ১

১৪

তিতাস নদীর অবৈধ দখলদারদের কঠোর হুঁশিয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের

১৫

ঈদুল ফিতরে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ

১৬

ওসমানীনগর প্রেসক্লাবের ইফতার, দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

১৭

পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

১৯

ব্রাহ্মণবাড়িয়া আনন্দ বাজারে জেলিযুক্ত চিংড়ি বিক্রয়,ভোক্তার অভিযানে জরিমানা

২০

Design & Developed by BD IT HOST