নিউজ এডিটর
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনতার তোপের মুখে মরা গরুর মাংস রেখে পালালেন কসাই

দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে মৃত গরু জবাই করে মাংস বিক্রি করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পালিয়েছেন এক কসাই। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীরচর বাজারে এই ঘটনা ঘটে। পরে চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলামের উপস্থিতিতে মাংসগুলো মাটিতে পুতে ফেলা হয়। স্থানীয় বাসিন্দা ও গ্রাম পুলিশ জানায়-তাঁরা কসাইয়ের বাড়িতে রোগাক্রান্ত একটি গরু ছিলো যেটি গত রাতে মারা যায়। মারা যাওয়া গরুটি সেই রাতেই তিনি জবাই করেন, যা প্রতিবেশীরা দেখে ফেলে। মঙ্গলবার মরা গরুর মাংস বিক্রি করতে মৌলভীচর বাজারে নিয়ে আসলে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশ বাজারে আসলে মাংস রেখে কৌশলে পালিয়ে যান কসাই তারা মিয়া। স্থানীয় বাসিন্দা, ইউসুফ আলী, আব্দুল মান্নান, শিহাবসহ অনেকেই বলেন-‘মাংস বিক্রির হীন উদ্দেশ্যে মরা গরু জবাই করে ন্যাক্কারজনক কাজ করেছে কসাই তারা মিয়া। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন- ‘সকালে ফোনকলে আমি মৃত গরু জবাইয়ের কথা জানতে পারি। পরে ঘটনাস্থলে পৌঁছালে কসাই তারা মিয়া যন্ত্রপাতি ও জবাইকৃত গরুর মাংস ফেলে রেখে পালিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে।স্থানীয় বাসিন্দা, ইউসুফ আলী, আব্দুল মান্নান, শিহাবসহ অনেকেই বলেন-‘মাংস বিক্রির হীন উদ্দেশ্যে মরা গরু জবাই করে ন্যাক্কারজনক কাজ করেছে কসাই তারা মিয়া। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন- ‘সকালে ফোনকলে আমি মৃত গরু জবাইয়ের কথা জানতে পারি। পরে আমিসহ কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে পৌঁছালে কসাই তারা মিয়া যন্ত্রপাতি ও জবাইকৃত গরুর মাংস ফেলে রেখে পালিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবো।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১০

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১১

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১২

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১৩

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৪

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৫

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৭

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৯

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

২০

Design & Developed by BD IT HOST