আমার দেশ ও অভিযোগ বার্তা এবং দৈনিক জালালাবাদ সংবাদ প্রকাশের পর মানববন্ধনের ডাক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমার দেশ ও অভিযোগ বার্তা এবং দৈনিক জালালাবাদ সংবাদ প্রকাশের পর মানববন্ধনের ডাক

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:

আমার দেশে সংবাদ,দৈনিক জালালাবাদ, অভিযোগ বার্তা প্রকাশের পর মানববন্ধনের ডাক,আমার দেশ পত্রিকা ও দৈনিক অভিযোগ বার্তায় গত ২৪ ফেব্রুয়ারি অনলাইন ও প্রিন্ট সংস্করণে সিলেটের ‘ওসমানীনগরে নির্বাচনি সিসি ক্যামেরা প্রকল্পে দুর্নীতি’ শিরোনামে একটি শীর্ষক অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।সর্বমহলে দাবি উঠে নিরপেক্ষ তদন্তের।

এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অপসারণের দাবিতে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলা সদর তাজপুর বাজারে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন ওসমানীনগর সচেতন নাগরিক সমাজ।

আয়োজক পক্ষ জানান,কর্মসূচি সফল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হচ্ছে এবং সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী ও রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের অনুরোধও জানানো হয়েছে।

আয়োজক কমিটির অন্যতম সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার মুখপাত্র ইব্রাহীম আহমদ বলেন, আমার দেশে প্রকাশিত প্রতিবেদনে যে অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টির দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন,ওসমানীনগরে স্বচ্ছ প্রশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সচেতন নাগরিকদের এই কর্মসূচিতে অংশগ্রহণ জরুরি। তবে মানববন্ধনকে কেন্দ্র করে একটি পক্ষ অদৃশ্যভাবে কর্মসূচি ভন্ডুলের চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অটোরিক্সার লোভে অটো চালককে হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ০৬ ও আলামত উদ্ধার

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১০

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১১

হালদার সাত কিলোমিটার খনন

১২

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৩

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৫

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৬

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৭

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৮

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৯

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

২০

Design & Developed by BD IT HOST