নিউজ এডিটর
২৪ অক্টোবর ২০২৪, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজ দলের সমর্থন হারাতে যাচ্ছেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্কঃশিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড ইস্যুতে কানাডা ও ভারতের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে চলমান এই সংকটের শেষটা ঠিক কোথায় গিয়ে পৌঁছায় তা অনুমান করা সহজ নয়। কানাডায় আগামী বছরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এতে জাস্টিন ট্রুডো যদি আবারও নির্বাচনে জেতেন, তাহলে ভারত সম্পর্কে তার অবস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। তবে এরই মধ্যে জাস্টিন ট্রুডোকে নিয়ে দুঃসংবাদ পাওয়া যাচ্ছে। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিজ দল লিবারেল পার্টির আইনপ্রণেতাদের তোপের মুখে রয়েছেন ট্রুডো। দলের বেশ কয়েকজন নেতা ইতোমধ্যে ট্রুডোর পদত্যাগ চেয়েছেন, দিয়েছেন আল্টিমেটাম।বুধবার (২৩ অক্টোবর) রুদ্ধদ্বার বৈঠকে দলের নেতারা ট্রুডোকে আল্টিমেটাম দিয়েছেন যে আগামী সপ্তাহের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে, নাহলে পার্লামেন্টে বিদ্রোহের মুখোমুখি হতে হবে।গার্ডিয়ান বলছে, জাস্টিন ট্রুডো গতকাল অন্তত ২০ জন এমপির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানেই ট্রুডোকে আল্টিমেটাম দেওয়া হয় যে তিনি যেন আগামী নির্বাচন আসার আগেই দলীয় প্রধানের পদ ছাড়েন। এ ছাড়া দুই ডজন এমপি এক চিঠিতে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ট্রুডোকে পদত্যাগ করার কথা বলেছেন।গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী হিসেবে টানা ৯ বছর ধরে দায়িত্ব পালন করছেন। এই সময়ে জাস্টিন ট্রুডো তার জনপ্রিয়তা ব্যাপকভাবে হারিয়েছেন। সেইসঙ্গে নিজ দলেই তার পদত্যাগের ডাক উঠেছে যেন আগামী নির্বাচনে একটি বিব্রতকর পরাজয় এড়ানো যায়।দলের নেতারা আশঙ্কা করছেন, ট্রুডো পদ না ছাড়লে নির্বাচনে তাদের দল তৃতীয় অবস্থানে চলে যাবে
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

১

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

২

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

৩

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন ৩ প্রতারক আটক

৪

কপ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন ১৪ ডিসেম্বরের মধ্যে

৬

জামালপুরের মাদারগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে রূপা ফুড প্রোডাক্টের খাদ্য উৎপাদন ও প্রশাসনের নীরব ভূমিকা

৭

ইসলামপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত গেইটলক যাত্রীসেবা দিচ্ছে ‘মুক্তিযোদ্ধা ট্রাভেলস

৮

রাতারগুলে গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

৯

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম ৫১দিনের মাঝে বদলি 

১০

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

১১

গাবতলীতে বাসচাপায় দুই নারীর করুণ মৃত্যু, চালক-সহকারী আটক

১২

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

১৩

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ, নাশকতা ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ

১৪

গোয়াইনঘাটে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত, আহত ৩

১৫

বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক

১৬

হরিরামপুরে মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক

১৭

মালয়েশিয়ার বিপক্ষে বিশাল জয় বাংলাদেশের যুবাদের সেমিফাইনাল নিশ্চিত

১৮

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

১৯

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

২০

Design & Developed by BD IT HOST