মানিকগঞ্জে বিএনপি অফিসে হামলা-আগুন, আহত ১ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ ডিসেম্বর ২০২৪, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে বিএনপি অফিসে হামলা-আগুন, আহত ১

অভিযোগ বার্তা ডেস্কঃ

মানিকগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ড বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও হামলা করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে পৌর এলাকার বেউথা এলাকায় ওয়ার্ড বিএনপি অফিসে হামলা চালানো হয়। এ সময় ছাত্রদল নেতা ফারুক মিয়া আহত হয়েছেন।

ভুক্তভোগী পরিবার ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, আওয়ামী সমর্থিত রাসেল, আব্দুল মালেক, মাহবুবুল আলম উজ্জ্বল, আব্দুল খালেক, মিজান, আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি অফিসে হামলা চালায়। এ সময় পেট্রোল দিয়ে অফিসে অগ্নিসংযোগ করে আসবাবপত্র পুড়িয়ে ফেলে এবং ভাঙচুর করে। অফিসের সামনে দাঁড়িয়ে থাকা জেলা ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক মিয়াকে চাপাতি দিয়ে মাথায় কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাতেই ঢাকায় রেফার্ড করেন।

মানিকগঞ্জ সদর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে জেলা ও উপজেলা বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে আহত ফারুক মিয়ার ভাই রুবেল হোসেন বাদী হয়ে পাঁচজনের নামে অভিযোগ দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

নাহিদ রানার আগুনে বোলিং কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দুর্গাপুরে অবৈধভাবে মজুত পেট্রোল জব্দ,ভোক্তা অধিকারের জরিমানা লাখ টাকা

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত 

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

১০

নওগাঁয় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক – ৩

১১

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

১৩

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

১৪

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

১৫

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

১৬

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

১৭

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

১৮

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

১৯

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

২০

Design & Developed by BD IT HOST