নিউজ এডিটর
৭ জানুয়ারী ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তামিমের ঝড়ে উড়ে গেলো রাজশাহী

স্পোর্টস ডেস্কঃমিরপুরে আগের দুই ম্যাচে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি তামিম ইকবাল। তবে ভেন্যু পরিবর্তনের মাধ্যমেই যেন গর্জে তার ব্যাট। সিলেটে গিয়ে স্বরূপে ফিরেছেন ফরচুন বরিশাল অধিনায়ক। তাতে দলও পেয়েছে দারুণ এক জয়। দুর্বার রাজশাহীকে ফের হারিয়ে জয়ের ধারায় ফিরেছে তামিমের দল।সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান করে রাজশাহী। জবাবে ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে বরিশাল।প্রায় সাত মাস বিরতির পর কিছুদিন আগে জাতীয় লিগ টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরেছিলেন তামিম। চার ম্যাচ খেলে দুটি ফিফটি আদায় করেন, যেখানে রয়েছে একটি ৯১ রানের ইনিংস। এরপর বিপিএলের ম্যাচে মিরপুরে খুব একটা সুবিধা না করতে পারলেও সিলেটে ঠিকই জ্বলে উঠলেন তিনি। খেলেন হার না মানা ৮৬ রানের ইনিংস। ৪৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ১১টি চার ও ৩টি ছক্কায়।আগের দুই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেছিলেন তামিম। দুই ম্যাচেই ব্যর্থ হওয়ায় এদিন শান্তকে বাদ একাদশ সাজায় দলটি। তামিমের সঙ্গে এদিন ওপেনিংয়ে নামেন উইকেটরক্ষক-ব্যাটার প্রিতম কুমার। তবে ব্যর্থ হয়েছেন তিনিও। মোহর শেখ অন্তরের বলে বোল্ড হয়ে যান তিনি।কাইল মেয়ার্স অবশ্য কিছুটা সঙ্গ দিয়েছেন তামিমকে। দ্বিতীয় উইকেটে ৪১ রান যোগ করেন এ দুই ব্যাটার। ব্যক্তিগত ২৪ রানে মেয়ার্সের বিদায়ের পর তামিমের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয়। তাতে জয়ের ভিত পেয়ে যায় দলটি। এরপর মুশফিকের সঙ্গে অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তামিম। ২৪ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন মুশফিক।এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর প্রায় সব ব্যাটারই সেট হয়েছিলেন। তবে ইনিংস সে অর্থে লম্বা করতে পারেননি কেউই। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক এনামুল হক বিজয়। কিন্তু বল খেলেছেন ৩৫টি। মূলত তার ধীর গতির ইনিংসই পিছিয়ে দেয় রাজশাহীকে। তাতে স্কোরবোর্ডে সন্তোষজনক পুঁজি মিলেনি দলটির।তরুণ ব্যাটার জিসান আলম ২৭ বলে ৩টি করে চার ও ছক্কায় করেন ৩৮ রান। ইয়াসির আলী খেলেছেন ২৩ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৯ রানের ইনিংস। এছাড়া ২২ রান আসে মোহাম্মদ হারিসের ব্যাট থেকে। বরিশালের পক্ষে ২০ রানের খরচায় ২টি উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১০

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১২

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৩

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৪

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১৫

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১৬

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১৭

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১৮

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৯

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

২০

Design & Developed by BD IT HOST