admin
২১ মার্চ ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে বিএনপি নেতার বাঁধা, কৃষকদের মানববন্ধন 

দোয়ারাবাজার প্রতিনিধি:
দোয়ারাবাজার উপজেলার চিলাই নদীর বাম তীরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে এক বিএনপি নেতার বাঁধা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করছেন উপকারভোগী কৃষকরা।   সোমবার বিকেলে উপজেলার রাখাল কান্দি গ্রামে মানববন্ধন পালনকালে কৃষকরা বলেন, চিলাই নদীর বেড়িবাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছরের মতো এবারও বাঁধ নির্মাণ করা হয়েছে। নিজে পিআইসি না হতে পেরে শুরু থেকে বাঁধ নির্মাণে নানাভাবে বাধাগ্রস্ত করে আসছেন স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য হোসেন আলী। রাখাল কান্দি গ্রামের কৃষক আব্দুল মালেক (কাজি) বলেন, চিলাই নদীর (চলতি নদী) বেড়িবাঁধ অত্যন্ত প্রয়োজনীয় একটি বাঁধ। বাঁধ নির্মাণে পিআইসি বঞ্চিত হয়ে এক বিএনপি নেতা বিভিন্নভাবে বাঁধা দিয়ে আসছেন। বীরমুক্তিযোদ্ধা ফজি মিয়া বলেন, সরকারের উন্নয়ন কাজে বিঘ্ন ঘটাতে বিএনপি নেতা হোসেন আলী ও তার দলের লোকজন বাঁধা দিয়ে আসছেন। এই বাঁধের কারণে এই অঞ্চলের বোরো ফসল পাহাড়ি ঢল থেকে রক্ষা পায়। ৭২ নম্বর পিআইসি’র সভাপতি কৃষক জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য আবুল কালাম বলেন, বিএনপি নেতা হোসেন আলী মেম্বার কাজ বঞ্চিত হয়ে শুরু থেকে বিরোধীতা করে আসছেন। বিভিন্নভাবে আমাদের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় তিনি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিচ্ছেন। ৭১ নম্বর পিআইসির সভাপতি রুস্তম আলী বলেন, বিএনপি নেতা হোসেন আলী মেম্বার আমাদের কাছে চাঁদা চায়। চাঁদা না দেওয়ায় তিনি এখন বাঁধের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক ফরিদ আলী, সিরাজ আলী, লোকমান মিয়া, আমীর হোসেন, আব্দুছ সালাম, রিপন মিয়া, বারেক মিয়া, সিরাজ উদ্দিন, কামাল মিয়া, ফুল মিয়া, আক্কাস আলী, নজরুল মিয়া, লাল মিয়া, গেদা মিয়া, আবুল হোসেন, রমাই মিয়া প্রমুখ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১০

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৪

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৫

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৭

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৮

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৯

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST