নিউজ এডিটর
৯ জুন ২০২৫, ৮:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার নাবিল সুযোগ পেলেন কাতার জাতীয় ফুটবল দলে

স্পোর্টস ডেক্সঃ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে কাতার জাতীয় ফুটবল দল। এই দলে জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার নাবিল ইরফান। তিনি এখন কাতারের ঘরোয়া ফুটবলে পরিচিত এক নাম।ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া নাবিল ২০২১ সালে যোগ দেন কাতারের ক্লাব আল-ওয়ারকাহ এসসিতে।ডিফেন্সিভ পজিশনে খেললেও বল কন্ট্রোল, গেম রিডিং আর ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারণে দ্রুত নজর কাড়েন ক্লাব ও দেশের কোচদের। ধারাবাহিক পারফরম্যান্সের ফল হিসেবেই এবার কাতারের জাতীয় দলের কোচ হুলেন লোপেতগুই তাকে দলে রাখার সিদ্ধান্ত নেন।এর আগেও কাতারের অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে খেলেছেন নাবিল ইরফান। সেখানে পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।এবার বড় মঞ্চে নিজের দক্ষতা প্রমাণের পালা। কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেজে নাবিলকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার খবরটি বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে।নাবিল ইরফান আলোচনায় এলেন এমন সময়, যখন প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নতুন করে পরিকল্পনা করছে। এর আগে হামজা চৌধুরী, সমিত সোম ও ফাহামেদুল ইসলামরা জাতীয় দলে জায়গা করে নিয়ে প্রবাসীদের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

৩

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

৪

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

৬

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৭

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

৮

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৯

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১০

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১১

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

১২

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১৩

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১৪

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১৫

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১৬

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৭

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১৮

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১৯

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

২০

Design & Developed by BD IT HOST