নিউজ এডিটর
২৯ জুলাই ২০২৫, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় হত্যা মামলায় এক শিশুকে দশ বছর আটকাদেশ

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার সাপাহার থানার পিছলডাঙ্গা গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক কিশোরকে আছাড় মেরে হত্যার দায়ে সুমন (ছদ্মনাম), নামে ১৬ বছর বয়সী এক শিশুকে দশ বছর আটকাদেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে নওগাঁ শিশু আদালত-২ এর বিচারক ও জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।বর্তমানে ২৭ বছর বয়সী এই অভিযুক্তকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৭ জুন বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলার সাপাহার থানার বিদ্যানন্দী গ্রামের বিননকান্দেরা মাঠে পাওনা টাকা নিয়ে ঝগড়ায় জড়ান কুদরত আলী ও সুমন।ঝগড়ার এক পর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে কুদরতকে পাজাকোলা করে আছাড় মেরে ফেলে। এতে কুদরত মারাত্মক আহত হন।তাকে দ্রুত সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কুদরতকে মৃত ঘোষণা করেন।মৃত কুদরতের পিতা মোজাফ্ফর সাপাহার থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত সুমনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।আদালত মামলায় মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। সকল প্রমাণ-সাক্ষ্যের ভিত্তিতে বিচারক রায় ঘোষণার দিন ধার্য করেন এবং আজ অভিযুক্ত সুমনের উপস্থিতিতে দশ বছরের আটকাদেশের রায় প্রদান করেন।যেহেতু বর্তমানে সুমনের বয়স ২৭, তাই তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি রেজাউল করিম। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন।এসময়আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানিয়েছেন,তারা উচ্চ আদালতে আপিল করবেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

১

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

২

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

৩

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৪

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৫

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

৬

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

৭

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৮

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

৯

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১০

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১১

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১২

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১৩

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১৪

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৫

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১৬

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১৭

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

১৮

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১৯

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

২০

Design & Developed by BD IT HOST