নিউজ এডিটর
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মোঃ রাসেল রানা, জামালপুর:জামালপুরের ইসলামপুর উপজেলায় সাপের কামড়ে জাহিদুল ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে চরগোয়ালিনী ইউনিয়নের কান্দার চর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত জাহিদুল ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঘরের ভেতরে খেলতে খেলতে জাহিদুল ধান ও কৃষিজাত পণ্য রাখার মাচার নিচে ঢুকলে হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবুও স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. জাহিয়া পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জাকিয়া সুলতানা জানান, জাহিদুল হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গিয়েছিল, ফলে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।অন্যদিকে, প্রায় একই সময়ে উপজেলার চিনাডুলি ইউনিয়নের গুঠাইল এলাকার কামারিয়া পাড়া গ্রামে ফাতেমাতুছ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাপের কামড়ে আহত হন। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডা. জাকিয়া সুলতানা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

২

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৩

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৪

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৫

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৭

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৮

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৯

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১০

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST