নিউজ এডিটর
৩০ অক্টোবর ২০২৫, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

কুমিল্লা প্রতিনিধিঃকুমিল্লার চান্দিনায় জামায়াতে ইসলামী দলের ভেতরে চরম দ্বন্দ্বের ঘটনা ঘটেছে। স্থানীয় একটি বাজারে দলীয় সংসদ-সদস্য প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে মোশারফ গ্রুপ ও ব্যারিস্টার শাকের গ্রুপের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়েছে।স্থানীয়রা জানিয়েছেন, দলের রক্ষণশীল চেহারা থেকে বের হয়ে এবার নেতাদের মধ্যে প্রকাশ্য ক্ষোভ দেখা দিয়েছে। অতীতে এমন বিভাজন চোখে পড়েনি, তাই হঠাৎ এই দৃশ্য দেখে এলাকাবাসী হতচকিত হয়েছেন।দলের সিনিয়র নেতারা চেষ্টা করছেন দুই গ্রুপকে একত্রিত করতে এবং দ্রুত দ্বন্দ্ব নিরসন করে একীভূতভাবে কাজ শুরু করানোর।জানানো হয়, কুমিল্লা-৭ আসনের জন্য মাওলানা মোশারফ হোসেনকে প্রার্থী ঘোষণা করলে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। তারা মনোনীত প্রার্থীকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে অভিযোগ তুলেছেন যে মোশারফ হোসেন সাবেক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ।সোমবার আয়োজিত পাঁচ দফা দাবির গণমিছিলের সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ দেখা যায়। শাকের গ্রুপের অনুসারীরা মোশারফ হোসেনের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন এবং ‘দল বিক্রি চলবে না, আওয়ামী দোসর প্রার্থী মানি না’ স্লোগান দেন।দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নেতাকর্মীরা এমপি প্রার্থী নিয়ন্ত্রণ প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। অভিযোগ, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সাংগঠনিক নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং তৃণমূলকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে।মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার মোস্তফা শাকের উল্লাহ বলেন, “মনোনয়ন দিয়েছে দল; তবে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাই না।চান্দিনা উপজেলা জামায়াতের সাবেক সভাপতি সাজিদ আল আমিন সোহাগ অভিযোগ করেছেন, প্রার্থী মোশারফ হোসেন সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য প্রাণ গোপাল দত্তের ঘনিষ্ঠ।চান্দিনা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান জানিয়েছেন, সাংগঠনিক কাঠামোর মধ্যে মনোনয়ন দেওয়া হয়েছে, তবে ব্যারিস্টার শাকের গ্রুপের নেতাকর্মীরা তা মানছেন না। তিনি আশা প্রকাশ করেছেন যে শিগগিরই সবাই এক হয়ে মাঠে কাজ শুরু করবে।মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোশারফ হোসেন বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা বাস্তব নয়। আমি আদর্শিকভাবে কাজ করেছি এবং রাজনৈতিক আপস করিনি। উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়াকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির আব্দুল মতিন জানিয়েছেন, বিরোধ শিগগিরই মিটে যাবে এবং সবাই এক হয়ে মিলেমিশে কাজ করবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

১

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

২

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৩

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৪

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৫

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৬

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৭

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৮

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৯

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১১

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১২

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৩

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৪

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৫

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৬

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৭

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৯

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST