১৩ সদস্যের অন্ধ পরিবারের পাশে দাঁড়ালো ব্রাহ্মণবাড়িয়া উপজেলা প্রশাসন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৩ সদস্যের অন্ধ পরিবারের পাশে দাঁড়ালো ব্রাহ্মণবাড়িয়া উপজেলা প্রশাসন

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে গান গাওয়া বন্ধ করে দেওয়ার পর অন্ধ শিল্পী হেলাল মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে সদর উপজেলা প্রশাসন।

আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া অন্ধ শিল্পী হেলাল মিয়া ও তার পরিবারের সদস্যদের কার্যালয়ে আমন্ত্রণ জানান। এ সময় তিনি তাদের গান শোনেন এবং নগদ অর্থসহ শীতবস্ত্র প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিল্লুর রহমান রাশেদ।

হেলাল মিয়া প্রায় ৫০ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুক্ত মঞ্চে গান গেয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। তার এই শিল্পীজীবনে সঙ্গে যুক্ত আছে পরিবারের অন্য সদস্যরাও। জেলার সদর উপজেলার রাজঘর গ্রামের এই পরিবারে মোট ১৩ জন সদস্যের মধ্যে ৯ জনই দৃষ্টিপ্রতিবন্ধী। পরিবারের উপার্জনক্ষমদের মধ্যে হেলাল মিয়া, তার চার ছেলে ও এক মেয়ে—সবারই দৃষ্টিশক্তি নেই। তবুও তারা ভিক্ষা নয়, গান গেয়েই চালান বড় সংসার।

গত বুধবার কিছু ব্যক্তির বাধা পেয়ে তারা মুক্ত মঞ্চে গান গাওয়া বন্ধ করেন। ঘটনাটি জানার পরই তাদের পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসন। ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া জানান, মানবিক বিবেচনায় প্রশাসন তাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে গলায় বাদাম আটকে শিশু মানহা’র মৃত্যু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ:বগুড়াকে হারিয়ে সেমিতে মানিকগঞ্জ একরাম স্মৃতি একাডেমি

জিম্বাবুয়ের কাছে টেস্টে ব্যাটিং বিপর্যয় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

চার বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

উজানের পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে সংশোধন বিল পাস

চসিকের ইতিহাসে একক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আজ দেশের সব তেলের ডিপো বার্ষিক সমাপনী মজুদ গণনার লক্ষ্যে বন্ধ থাকবে: বিপিসি

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

১০

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

১১

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

১২

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

১৩

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

১৪

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

১৫

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

১৬

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

১৭

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

১৮

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

১৯

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

২০

Design & Developed by BD IT HOST