নিউজ এডিটর
৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমানীনগরে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি স্ব্যাস্থ সেবা হুমকির মুখে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃনিয়োগবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিদাওয়া আদায়ে সারা দেশের ন্যায় সিলেটের ওসমানীনগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মবিরতি পালন করছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা।গত (০২ ডিসেম্বর) রবিবার থেকে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকলেও কোনো ধরনের সরকারি সেবা কার্যক্রমে অংশ না নিয়ে কর্মসূচি পালন করায় সেবা গ্রহিতারাও বিপাকে পড়েছেন। এর আগে গত (২৩ নভেম্বর) নিয়োগ বিধি বাস্তাবায়নের দাবি জানিয়ে বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা এসোসিয়েশন, বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির পক্ষ থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা-পরিচালক বরাবর স্বারকলিপি প্রদান করেও কার্যত কোন সুফল না পাওয়ায় কর্মবিরতির ঘোষনা দেন পৃথক সংগঠনের নেতারা।এসময় নিয়োগ বিধিসহ ভিবিন্ন দাবি নিয়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনব্যাপি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন কালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি, টাইম-স্কেল, বেতন গ্রেড সংশোধনসহ নানামুখী দাবি উপেক্ষিত হচ্ছে। ফলে পরিবার পরিকল্পনা সেবায় কর্মরত হাজারো কর্মকর্তা-কর্মচারী চরম হতাশায় ভুগছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। তবে, দাবি পূরণ হলে আবারও স্বাভাবিক কর্মে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেন তারা। বক্তব্য রাখেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা ছবি দত্ত, সম্পা রানী ঘোষ, পরিবার পরিকল্পনা পরিদর্শক জয়ন্ত দে, আব্দুর রব, পরিবার কল্যাণ সহকারী নুরজাহান বেগম, লুৎফা বেগম, সুলতানা আক্তারসহ আরো অনেকেই।এদিকে, পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতির কারণে ওসমানীনগর উপজেলায় পরিবার পরিকল্পনা সেবায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে। ফলে মা ও শিশু স্বাস্থ্য সেবা হুমকির মুখে। সরকারি সেবা গ্রহিতারা বিপাকে পড়ে যেতে হচ্ছে প্রাইভেট হাসপাতাল, ব্যায় হচ্ছে অর্থ।এ বিষষয়ে ওসমানীনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাল্গুনী ভট্টাচার্য্য বলেন, কেন্দ্রীয় কমিটির ঘোষনায় ভিবিন্ন দাবি নিয়ে তারা কর্মসূচি পালন করছেন। ওসমানীনগরে যারা এমন কর্মসূচি পালন করছেন জনগনের গুরুত্বপূর্ণ সেবায় যাতে তারা মানবিক দিক বিবচনায় এগিয়ে আসেন এটা বলা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

২

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৩

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৫

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৬

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৭

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

৮

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

৯

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১০

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১১

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৩

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৪

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৬

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৭

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১৮

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১৯

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২০

Design & Developed by BD IT HOST