খালেদা জিয়ার লন্ডন নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ ডিসেম্বর ২০২৫, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার লন্ডন নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত

নিউজ ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত হয়ে গেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় অনুযায়ী যাত্রা শুরু সম্ভব হয়নি।

মূলত দুইটি কারণকে সামনে এনে বিএনপি সূত্র জানিয়েছে কাতারের আমিরের উদ্যোগে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো ঢাকায় পৌঁছায়নি এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভ্রমণের জন্য পুরোপুরি অনুকূল নয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতার থেকে পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় তা সময়মতো ঢাকায় পৌঁছাতে পারেনি। এ কারণে শুক্রবারের যাত্রা আর সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, বিমানটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। যদি চিকিৎসকদের মূল্যায়নে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি ভ্রমণের উপযোগী থাকে, তাহলে রবিবার তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান বৃহস্পতিবার জানান, কাতারের আমিরের পক্ষ থেকে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, তাতে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় উড্ডয়নে দেরি হচ্ছে। ফলে লন্ডন যাওয়ার সময়সূচিতে পরিবর্তন এসেছে এবং নতুন সময় পরে জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, কাতারের আমিরের ব্যক্তিগত উদ্যোগে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যাধুনিক সুবিধাসম্পন্ন, যেখানে অপারেশন থিয়েটারসহ জরুরি চিকিৎসার সব ব্যবস্থা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

১০

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

১১

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

১২

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

১৩

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১৪

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১৫

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৭

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৮

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৯

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

২০

Design & Developed by BD IT HOST