নিউজ এডিটর
১৪ জুলাই ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

কালাম সিকদার (সিলেট) প্রতিনিধি: ​সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে সিলেট গ্যাস ফিল্ডের পাশে একটি চিতাবাঘের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) মধ্যরাতে সিলেট-তামাবিল মহাসড়কের ‘বাঘের সড়ক’ এলাকায় কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় বিরল প্রজাতির এই প্রাণীটি মারা গেছে বলে ধারণা করছে পুলিশ। ​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার রাতে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির কোনো গাড়ির ধাক্কায় চিতাবাঘটি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটির মরদেহ উদ্ধার করে। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে বন বিভাগকে অবহিত করা হয়। ​বন বিভাগ ও স্থানীয়দের মতে, বর্তমানে দেশে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে বন্যপ্রাণীদের স্বাভাবিক আবাসস্থল প্লাবিত হয়েছে। জীবন বাঁচাতে ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে প্রাণীগুলো লোকালয়ের কাছাকাছি চলে আসছে। ধারণা করা হচ্ছে, আবাসস্থল হারিয়ে দিকভ্রান্ত হয়েই চিতাবাঘটি মহাসড়ক পার হতে গিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হয়েছে। ​এ বিষয়ে স্থানীয় প্রকৃতিপ্রেমীরা জানান, বন্যপ্রাণী আমাদের পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে বন্যা পরিস্থিতিতে বন্যপ্রাণীরা অত্যন্ত অসহায় হয়ে পড়ে। এ সময় তাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। ​জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও সচেতন মহল মনে করছেন, তামাবিল মহাসড়কসহ বনাঞ্চল সংলগ্ন সড়কগুলোতে রাতে যানবাহন চালানোর সময় চালকদের অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে বন্যপ্রাণীর চলাচলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গতিসীমা নিয়ন্ত্রণ করলে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করা সম্ভব।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

১

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

২

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৩

বিয়ের এক বছরেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই, যৌতুক দাবির অভিযোগ

৪

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৫

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৬

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

৭

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

৮

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

৯

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১০

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১১

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১২

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৩

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৪

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৫

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৬

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১৭

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১৮

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১৯

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST