নিউজ এডিটর
১৪ জুলাই ২০২৬, ৩:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: ​সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত লোনী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও টাস্কফোর্স। গতকাল সোমবার (১৩ জুলাই ২০২৬) পরিচালিত এই অভিযানে বালু উত্তোলনে জড়িত ১২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। ​অভিযানটি পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন। ​অভিযান সূত্রে জানা যায়, লোনী এলাকার সরকারি বিধিনিষেধ অমান্য করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেখানে টাস্কফোর্সের একটি বিশেষ দল অভিযান চালায়। ​অভিযানে ১২ জনকে আটক করে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি নৌকা এবং ২টি শক্তিশালী ড্রেজার মেশিন ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এছাড়া বালু পরিবহনে ব্যবহৃত ২৫টি পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ​সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন জানান, সরকারি ইজারা বহির্ভূত এলাকায় কোনোভাবেই অবৈধ বালু উত্তোলন করতে দেওয়া হবে না। প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। ​এই অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে স্থানীয় এলাকায় অবৈধ বালু উত্তোলনকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST