পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ জুলাই ২০২৬, ১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ চট্টগ্রাম ব্যুরো

পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন ২১টি স্লুইস গেটের প্রকল্পটি চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
সোমবার (১৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে নগরের জলাবদ্ধতা নিরসনে অগ্রগতি এবং প্রকল্পটি চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে হস্তান্তর বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রকল্পটি হস্তান্তরের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি হবে। প্রকল্পটি যাতে চসিক ঠিকভাবে পরিচালনা করতে পারে সেজন্য চসিকের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, রেকর্ড বৃষ্টিতে চট্টগ্রামের কোন কোন স্থানে জলাবদ্ধতা হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেছি।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের রেকর্ড বৃষ্টিপাতের বিষয়ে অবগত আছেন এবং সেজন্যই উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে এইখানে স্লুইস গেট নির্মাণের যে প্রজেক্টটি শেষের পর্যায়ে আছে এই প্রজেক্ট যেন কোন কারণে ব্যাহত না হয় এবং চট্টগ্রামের মানুষ কোনভাবেই যেন ভবিষ্যতে জলবদ্ধতার সম্মুখীন না হয়। এইভাবে যদি আমাদের রেকর্ড বৃষ্টিপাতও হয় সেখানে দ্রুততার সঙ্গে যেন সেই পানিটা নিষ্কাশন হয় সেই বিষয়টা মাথায় রেখেই উনি এই প্রজেক্টটা আমাদের সমাপন করার নির্দেশ দিয়েছেন।
তিনি আরো বলেন, প্রকল্পটি আমরা সিটি কর্পোরেশনকে হস্তান্তর করব। প্রকল্পটি হস্তান্তরের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মধ্যে সমঝোতা চুক্তি হবে। আমি সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়কে অনুরোধ করেছি এক বছর যেহেতু আমাদের এই প্রকল্পের মেয়াদ আছে, এই এক বছরের মধ্যে এই প্রকল্প পরিচালনার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রয়োজনীয় লোকবল নিয়োগ ও প্রশিক্ষণ করতে হবে। আমরা চাই প্রকল্পটি যেন চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই স্লুইস গেটগুলো পুরোপুরি সচল হলে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে আশা করছি।
সভায় সভাপতির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে কাতালগঞ্জ, বহদ্দারহাট, চকবাজার, হিজড়া খাল ও বামনশাহী খালের বিভিন্ন অংশের কাজসহ প্রায় ৩০ শতাংশ কাজ এখনো বাকি থাকায় কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন হলে নগরবাসী প্রকল্পটির পূর্ণ সুফল ভোগ করতে পারবেন।
মেয়র বলেন, জলাবদ্ধতার অন্যতম কারণ অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। নগরীতে প্রতিদিন প্রায় ৩ হাজার ২০০ মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হলেও এর মধ্যে প্রায় ১ হাজার মেট্রিক টন বর্জ্য ড্রেন ও খালে গিয়ে পড়ছে, যা পানি নিষ্কাশন ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এ সমস্যা সমাধানে নাগরিক সচেতনতা বৃদ্ধি, বর্জ্য সংগ্রহ কার্যক্রমের আওতা বৃদ্ধি এবং খাল-ড্রেনে বর্জ্য ফেলা বন্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসন ব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও টেকসই করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে একটি স্বতন্ত্র ‘ওয়াটার লগিং ডিপার্টমেন্ট’ গঠনের পরিকল্পনা রয়েছে। এই বিভাগ রেগুলেটর, পাম্প, ড্রেনেজ নেটওয়ার্ক ও খালসমূহের সার্বক্ষণিক তদারকি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব পালন করবে।
মেয়র জানান, সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতোমধ্যে ৭ হাজার প্যাকেট খাদ্য সহায়তা বিতরণ করেছে এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে নগরবাসীর পাশে থাকবে।
চট্টগ্রাম-৮(বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, স্লুইস গেটগুলোর মাপ পানি অপসারণের উপযোগী কী না তা যাচাই করতে হবে। এগুলি বড় করা দরকার নাকি ছোট করা দরকার নাকি ঠিকভাবে আছে সে বিষয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত। যেহেতু স্লুইস গেটের পরিকল্পনাটি পূর্ববর্তী সরকারের একারণে সেসময় প্রকল্পের ডিজাইন ত্রুটিপূর্ণ কীনা তা যাচাই করা যেতে পারে। যদি এমন হয় যে স্লুইস গেট করলাম কিন্তু পানি সরানো ক্যাপাসিটি নাই তাহলে জনগণ সুফল পাবেনা। এবারের রেকর্ড বৃষ্টি আমাদের একটা শিক্ষা দিয়েছে। এই শিক্ষা থেকে আমাদের ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি তৈরি না হয় সেজন্য কাজ করতে হবে। এছাড়া, জলাবদ্ধতা নিরসনে খাল-নালা পরিস্কার করার কার্যক্রম আরো বেগবান করতে হবে। বর্তমানে কাউন্সিলর না থাকায় ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্ন কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য মনিটরিং বাড়াতে হবে।
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, আমি এখানে বারুনিঘাট এবং ২৬ নম্বরে দুটো খাল দেখে আসলাম। ছড়া বলতে পারেন এবং নালা। দেখলাম সবকিছু ব্লক হয়ে আছে। এর পেছনে ১৬ নম্বর যে স্লুইস গেট। আমি ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল সাহেবকে ওখান থেকে ফোন করে জানিয়েছি যে ওখানে স্লুইস গেট ছোটটাও বন্ধ, যেটা বড় তৈরি করা হয়েছে, অনেক বড় করে, অনেক খরচ করে, ওটাও বন্ধ এবং ওটার সাথে কোনো কানেকশন নাই সাগরের অথবা মহেশখালের। খুব পরিত্যক্ত। খুব দুঃখজনক। এই কারণগুলো আমাদের খুঁজে দেখতে হবে কেন হল এমন এবং আমাদের আজকে যে জলাবদ্ধতার সমস্যা সেটি সমাধানে এ ধরনের সমস্যাগুলো খুঁজে বের করে সমাধান করতে হবে।  পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার সমাধান করার জন্য আমাদের সবাই কাজ করছে। আমাদের এই প্রকল্পটি যেহেতু প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ। ৫ শতাংশ বাকি আছে। এটি আগামী জুনে শেষ হয়ে যাবে। আমরা যদি এখন থেকে এটার এক্সিট প্ল্যান না করি তাহলে এটা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১০

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১১

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৩

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৪

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৫

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৬

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৭

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৮

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৯

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

২০

Design & Developed by BD IT HOST