মানিকগঞ্জের শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি,আটক-৩ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ ডিসেম্বর ২০২৫, ২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জের শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি,আটক-৩

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাওয়ার গ্রিড অব বাংলাদেশ এর আরিচা ১৩২/১৩৩ কেভি এয়ার ইনসুলেটেড সুইচার (এআইএস) সাবস্টেশনে সংঘটিত ডাকাতির ঘটনায় মালামালসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন— জামালপুর জেলা সদর থানার সুরুজ ওরফে বিষু মিয়ার ছেলে সুজন মিয়া (৩৯), একই জেলার ইসলামপুর উপজেলার হুরমুজের ছেলে মো. রতন শেখ (৩২) এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে মো. বিপ্লব হোসেন (৩৮)।

পুলিশ জানায়, গত ৮ ডিসেম্বর সন্ধ্যা থেকে ৯ ডিসেম্বর রাত পর্যন্ত ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল শিবালয় থানাধীন বরংগাইল এলাকায় নির্মাণাধীন সাবস্টেশনে ডাকাতি চালায়। এ সময় তারা নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে কপার মেস, কপার প্লেটসহ বিভিন্ন মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম লুট করে নিয়ে যায়। ডাকাতরা সাবস্টেশনের সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুর করে। ডাকাতদের হামলায় নিরাপত্তারক্ষী পরিতোষ আহত হলেও বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
ঘটনাস্থল থেকে পুলিশ ২০টি মোবাইল ফোন, একটি মনিটর, একটি ইউপিএস, শ্রমিকদের হাত-পা বাঁধতে ব্যবহৃত ছেঁড়া গামছা ও রশি উদ্ধার করে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কোম্পানির ম্যানেজারসহ ১২ জনকে থানায় আনা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন চক্রবর্তী জানান, ৯ ডিসেম্বর এ ঘটনায় শিবালয় থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে দুইজন এবং ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে একজনকে আটক করা হয়। এ সময় ডাকাতির ঘটনায় লুট হওয়া প্রায় ৩০০ কেজি তামার তার, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে আটককৃতদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST