
মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের ঘাটাইলে আয়োজিত হলো একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত ঘাটাইল গড়ার প্রত্যয়ে উন্মুক্ত গণশপথ কর্মসূচি।
আজ শনিবার বিকাল ৪.৩০ সময় উপজেলার শহীদ মিনার চত্বরে এই গণশপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।উপস্থিত জনতাকে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থাকার শপথ বাক্য পাঠ করান মোসাঃ ছাবা আফরিন।অন্যান্যদের মধ্যে কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আব্দুল সালাম খান আউয়াল,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি এস এম আব্দুল লতিফ, সিনিয়র সাংবাদিক আতা খন্দকার, ঘাটাইল উপজেলা যুগান্তর প্রতিনিধি খান মোহাম্মদ ফজলুল রহমান, দ্যা বাংলাদেশ টুডে ঘাটাইল প্রতিনিধি নজরুল ইসলাম চান, বিশিষ্ট ব্যবসায়ী আল রাসেল, ফজলুর রহমান রকি, মানবাধিকার কর্মী জাঈদ ইকবাল, শিক্ষক সোহেল রানাপ্রমুখ। গণশপথ গ্রহণ শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কলেজ মোড়ে এসে শেষ হয়।পরে কলেজ মোড় চত্বরে ‘অন্তরকথন’ সাহসের বাতিঘর নামে দূর্নীতির বিরুদ্ধে একটি অভিযোগ বক্স স্থাপন করা হয় ‘অন্তরকথন’ সাহসের বাতিঘর’ নামে এই বক্সটির মাধ্যমে সাধারণ মানুষ ও সচেতন নাগরিকদের যে কোন অনিয়ম, দুর্নীতির বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়। এ ক্ষেত্রে তথ্য দাতার নাম প্রকাশ করা হবে না বলেও জানান।
আয়োজক সংগঠন ‘সাহসের বাতিঘর’-এর প্রতিনিধিরা জানান, সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে কেবল আইনই যথেষ্ট নয়, প্রয়োজন নাগরিক সচেতনতা ও প্রতিবাদ। মানুষকে সাহস জোগাতে এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করতেই এই গণশপথ ও অভিযোগ বক্সের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় উপস্থিত বক্তারা সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে বলেন, “সুন্দর ঘাটাইল গঠনে দুর্নীতির বিরুদ্ধে সাহস করে প্রতিবাদ করুন। আমাদের নীরবতা ভাঙার সময় এসেছে।” স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এর মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST