মধ্যরাতে ব্রিফিং- দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংকটময় মূহূর্ত পার করছেন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৮ ডিসেম্বর ২০২৫, ৪:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যরাতে ব্রিফিং- দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংকটময় মূহূর্ত পার করছেন

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। তিনি বর্তমানে সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন,“স্বাভাবিক ভাবে তার অবস্থার উন্নতি হয়েছে, এমনটি বলা যাচ্ছে না। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি একটি সংকটময় পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন।”

শনিবার রাত সাড়ে ১২টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে ব্রিফ করেন ডা. জাহিদ।

তিনি জানান, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটে। এ কারণেই প্রথমে তাকে কেবিন থেকে সিসিইউতে এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়।

চিকিৎসা কার্যক্রম সম্পর্কে ডা. জাহিদ বলেন, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছে। এ চিকিৎসা কার্যক্রমে তার পুত্রবধূ ডা.জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন।

ব্রিফিংয়ের পর বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ডা. জাহিদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি সংকটময় মূহূর্ত পার করছেন, যদি আল্লাহর রহমতে উনি এই সংকটময় মুহূর্তটি পার হয়ে যেতে পারেন, তাহলে আমরা ভালো কিছু শুনতে পারব।”

দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরার পর গত বৃহস্পতিবার খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে আবার মাকে দেখতে হাসপাতালে যান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের উপস্থিতিতে মেডিকেল বোর্ডের সভা হয়। সেখানে দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করে রাত ১১টা ৫৮ মিনিটে হাসপাতাল ছাড়েন তারা। এরপর ডা. জাহিদ সাংবাদিকদের উদ্দেশে ব্রিফ করেন।

এসময় তিনি আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদাা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি চিকিৎসকেরা চেয়ারপারসন’কে চিকিৎসা দিচ্ছেন, তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও তাতে যুক্ত রয়েছেন।

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাঁর কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা নিয়মিত করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১০

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১১

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৩

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৪

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৫

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৬

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৭

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৮

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৯

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

২০

Design & Developed by BD IT HOST