মানিকগঞ্জে ভেজাল গুড় তৈরি, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ জানুয়ারী ২০২৬, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ভেজাল গুড় তৈরি, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জে ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় ককেল প্রামাণিক নামে একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ ৬ জানুয়ারি মঙ্গলবার ভোর থেকে হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার গোপীনাথপুরের মোয়াজ্জেম পাড়ায় ককেল প্রামাণিকের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল।ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, অভিযুক্তরা পাঁচ কেজি চিনির সঙ্গে অতিরিক্ত পাঁচ কেজি ঝোলা গুড় ও পানি মিশিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল প্রস্তুতের সরাসরি প্রমাণ পাওয়া যায়। পরে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ককেল প্রামাণিককে মোট এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানকালে জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভেজাল গুড় তৈরিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST