নিউজ এডিটর
১২ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন

নিজস্ব প্রতিনিধিঃমানিকগঞ্জে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ভোটার প্রভাবিত করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আলী (সাজু মল্লিক)।লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে এবং তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর বিধান রয়েছে। তবে তফসিল কার্যকর হওয়ার আগেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।আবেদনে অভিযোগ করা হয়, প্রার্থীর পক্ষে দলীয় প্রতীক ও প্রার্থীর ছবি সংবলিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন সংসদীয় এলাকার বিভিন্ন দেয়াল ও ঘরে ঘরে টানানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় তথাকথিত মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের আড়ালে দলীয় প্রতীক ব্যবহার করে ভোট প্রার্থনা করা হচ্ছে, যা সরাসরি ভোটারদের প্রভাবিত করার শামিল। এছাড়াও বিভিন্ন স্থানে অবৈধভাবে নির্বাচনী ক্যাম্প স্থাপন এবং ব্যানার–ফেস্টুন টানানো হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। এসব কর্মকাণ্ড সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ক্ষেত্রে বড় অন্তরায় সৃষ্টি করছে বলে দাবি করা হয়।এ বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

২

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৩

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৪

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৫

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৭

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৮

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৯

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১০

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST