মানিকগঞ্জ- ১ আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা সংবাদ সম্মেলনে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ- ১ আসনের নির্বাচনী পরিস্থিতি নিয়ে স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা সংবাদ সম্মেলনে

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ–১ আসনে নির্বাচনী পরিবেশ চরমভাবে নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আসনটির স্বতন্ত্র প্রার্থী ও ঘোড়া মার্কার প্রার্থী মোঃ তোজাম্মেল হক তোতা এক লিখিত অভিযোগে এসব তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে উপস্থাপনের দাবি জানিয়েছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ঘোষণার পর থেকেই তার সমর্থক ও নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে ভয়ভীতি, হুমকি ও হয়রানি চালানো হচ্ছে। নির্বাচনী এলাকা সিংগাইর, শিবালয় ও দৌলতপুর উপজেলায় তার সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখানো, মারধর, মিথ্যা মামলার ভয়, এমনকি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদেরকে প্রকাশ্যে ঘোড়া মার্কার পক্ষে কাজ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পরিবার-পরিজনের সদস্যদেরও ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়াতে চাপ সৃষ্টি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যদের জিম্মি করে নেতাকর্মীদের নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ আনা হয়েছে।

তিনি দাবি করেন, প্রশাসন ও পুলিশ বাহিনীর একটি অংশকে ব্যবহার করে নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল, কম ভোট পড়লেও ফল নিজেদের পক্ষে নেওয়া এবং ভোটারদের কেন্দ্র থেকে দূরে রাখতে পরিকল্পনা করা হচ্ছে। বিরোধী প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। একই সঙ্গে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনী এলাকায় গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা পালন করে জনগণের ভোটাধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে।

লিখিত অভিযোগের মাধ্যমে তিনি দ্রুত সংবাদ সম্মেলনের আয়োজন করে পুরো পরিস্থিতি দেশবাসীর সামনে তুলে ধরার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন

বাংলাদেশি জাহাজ দিনে আয় করছে ১৬ লাখ টাকা, কীভাবে?

বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকায় ঘরের তালা ভেঙে  স্বর্ণের অলংকারসহ  দুর্ধর্ষ চুরি

কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মেলান্দহে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করলেন-মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি

সমকামীতার দায়ে ছাএদলের নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ

নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হতে হবে: ডেপুটি স্পিকার

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

১০

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিট পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

১৩

রাজধানী ঢাকা থেকে যুবলীগের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ

১৪

রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

১৫

জিয়াউর রহমানকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী খাল খননের কার্যক্রম শুরু করেছেন : বিমান ও পর্যটন মন্ত্রী

১৬

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

১৭

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

১৮

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

১৯

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

২০

Design & Developed by BD IT HOST